'মোদী হঠাও দেশ বাঁচাও', দিল্লি জুড়ে পোস্টারে ছয়লাপ, ৩৬টি মামলা দায়ের পুলিশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিল্লি জুড়ে পোস্টার পড়েছিল। নয় নয় করে ২০০০ পোস্টার। তার জন্য দিল্লি পুলিশ ৩৬টি মামলা দায়ের করেছে। গ্রেফতার করেছে ৬ জনকে। দিল্লি পুলিশের এই অতি তৎপরতাকে তীব্র কটাক্ষ করেছে আপ। আম আদমি পার্টি অভিযোগ করে বলেছেন চরম স্বৈরতন্ত্র চলছে।

মোদী হঠাও দেশ বাচাও, দিল্লি জুড়ে পোস্টারে ছয়লাপ, ৩৬টি মামলা দায়ের পুলিশের

'মোদী হঠাও দেশ বাঁচাও'। গোটা দিল্লি জুড়ে একের পর এক পোস্টার পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে পুলিশ প্রশাসনের অন্দরে। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় সেই ২০০ পোস্টারকে সরিয়েছে দিল্লি পুলিশ। শুধু পোস্টারই সরায়নি ৩৬টি মামলাও দায়ের করেছে। এরই মধ্যে এই পোস্টারকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ২ জন প্রিন্টিং প্রেসের মালিক। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩৬টি এফআইআর দায়ের হয়েছে। তারমধ্যে ৩৬টি মামলা হয়েছে।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছে আম আদমি পার্টি। তারা তীব্র আক্রমণ শানিয়ে বলেছে এর থেকেই স্পষ্ট কী ভাবে স্বৈরতন্ত্র কাজ করছে রাজধানী দিল্লিতে। দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডই বলে দিচ্ছে মোদী সরকারের স্বৈরতন্ত্রী মানসিকতা কতটা চরমে উঠেছে। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক প্রিন্টিং প্রেসের মালিক জানিয়েছেন তাঁরা মোদী হঠাও দেশ বাঁচাও লিখে ৫০,০০০ পোস্টার তৈরির বরাত পেয়েছে।

আপকে পাল্টা নিশানা করেছে বিজেপি। তারা অভিযোগ করেছে, যাঁরা এই পোস্টার দিয়েছে তারা আইনের অবমাননা করেছে। কাজেই যাঁদের পুলিশ গ্রেফতার করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি বলে মনে করছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরেই দিল্লিতে বিজেপির প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে আম আদমি পার্টি। দিল্লিতে বিধানসভা নির্বাচনে হেলায় হারিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তার পর থেকে দফায় দফায় এক প্রকার আম আদমি পার্টির নেতাদের উপরে চাপ তৈরি করে চলেছে দিল্লি পুলিশ।

কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ করে সিবিআই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মণীশ সিসোদিয়াকে। তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই পায়নি সিবিআই। তারপরেই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। দিল্লি পুরসভা নির্বাচনেও জয়ী হয়েছে আম আদমি পার্টি। এই নিয়ে বিজেপির সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+