অমিত শাহের নাম করে মন্ত্রীকে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ২ অভিযুক্ত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী রঞ্জিত সিং চৌতালাকে প্রতারণার চেষ্টা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে দুই অভিযুক্ত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী রঞ্জিত সিং চৌতালাকে প্রতারণার চেষ্টা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে দুই অভিযুক্ত। দুই অভিযুক্ত হল জগতার সিং(৪২) এবম উপকার সিং(৪৭)। যদিও হরিয়ানার মন্ত্রী রঞ্জিত সিং চৌতালা এই ধরনের ফোন পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এই ধরনের কোনও ফোন তিনি পাননি।

মন্ত্রীর কাছে ফোন করে টাকা দাবি
জানা গিয়েছে, দুই অভিযুক্ত হরিয়াননার মন্ত্রীকে ফোন করে বলে অমিত শাহের বাড়ি কৃষ্ণ মেনন মার্গ থেকে বলছি। সেই ফোনে দলের ফান্ডের জন্য ৩ কোটি টাকার দাবি করা হয়। কিন্তু একাধিক কলে সন্দেহ হওয়ায় মন্ত্রী বিষয়টি অমিত শাহের ওএসডিকে জানান। যদিও তদন্তে জানা যায়, অমিত শাহের বাড়ি কিংবা অফিস থেকে এই ধরনের কোনও ফোন করা হয়নি।

নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে ফোন
২০ ডিসেম্বর মন্ত্রী রঞ্জিত সিং চৌতালা ক্রেজি কল অ্যাপের মাধ্যমে ফোনটি পান। এই ক্রেজি কল অ্যাপটি ভারতে নিষিদ্ধ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরুর পর দেখা যায় ফোনটি করা হয়েছে ভারতে নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে। কিন্তু তা অপেরা ওয়েব ব্রাউজার দিয়ে ডাউনলোড করা যায়।

এফআইআর দায়ের করে তদন্ত শুরু
এদিকে এই অভিযোগ পাওয়ার পরেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। প্রমোদ সিং কুশওহায়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

হরিয়ানা ভবনে ফাঁদ পাতে পুলিশ
পুলিশ বৃহস্পতিবার দুইজনকে বলে টাকা নিতে হরিয়ানা ভবনে যেতে। সেই সময় জগতার সিংকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার উপকার সিংকে চণ্ডীগড় থেকে গ্রেফতার করে। তদন্তে দেখা গিয়েছে জগতার হরিয়ানার সিরসার বাসিন্দা। তার চামরার জ্যাকেটের ব্যবসা রয়েছে। অন্যদিকে চণ্ডীগড়ে উপকারের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে।












Click it and Unblock the Notifications