'বুল্লি বাই' অ্যাপের নির্মাতা এবার পুলিশের জালে, বিজেপি শাসিত অসম থেকে গ্রেফতার বিটেকের ছাত্র
অবশেষে পুলিশের জালে বুল্লি বাই (Bulli Bai) অ্যাপের (App) নির্মাতা। দিল্লি পুলিশ (Delhi Police) অসম (Assam) থেকে গ্রেফতার করেছে ২১ বছর বয়সী নীরজ বিষ্ণইকে (Neeraj Bishnoi)। পুলিশ এখনও পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেফতা
অবশেষে পুলিশের জালে বুল্লি বাই (Bulli Bai) অ্যাপের (App) নির্মাতা। দিল্লি পুলিশ (Delhi Police) অসম (Assam) থেকে গ্রেফতার করেছে ২১ বছর বয়সী নীরজ বিষ্ণইকে (Neeraj Bishnoi)। পুলিশ এখনও পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেফতার (Arrest) করেছে। সম্মতি ছাড়াই কয়েকজন মুসলিম (muslim) মহিলার ছবি এই অ্যাপে আপলোড করা হয়েছিল তাঁদের ভার্চুয়াল নিলামের জন্য। যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

বিটেকের ছাত্র অসমের বাসিন্দা
ভোপালের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র নীরজ বিষ্ণই। তিনি অসমের দীগম্বর জোরহাটের বাসিন্দা। পুলিশ তাঁর বাড়ি থেকে অ্যাপ তৈরিতে ব্যবহৃত ডিভাইসও বাজেয়াপ্ত করেছে। এক পুলিশ আধিকারিকা জানিয়েছেন, অভিযুক্তদের নিয়ে দিল্লি পুলিশের দলটি এদিন বিকেলে দিল্লি বিমানবন্দরে পৌঁছবে।

এই মামলায় আগেই গ্রেফতার তিন
মুম্বই পুলিশ এই মামলায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল। এঁগের মধ্যে প্রধান অভিযুক্ত ১৮ বছর বয়সী শ্বেতা সিং। এছাড়াও উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছিল মায়াঙ্ক রাওয়াল(২১) এবং বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছিল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র বিশালকুমার ঝা (২১)কে।

শতশত মুসলিম মহিলাকে তালিকাভুক্তির অভিযোগ
বুল্লি বাই মোবাইল অ্যাপে নিলামের জন্য শত শত মুসলিম মহিলাকে তালিকাভুক্ত করা হয়েছিল। অনুমতি ছাড়াই তাঁদের ছবিও দেওয়া হয়েছিল অ্যাপটিতে। এই অ্যাপটি গতবছরে সুল্লি ডিলস নামে অপর একটি অ্যাপের ক্লোন বলেই মনে করা হচ্ছে। তবে নজরে আসতেই অপটিকে ব্লক করা হয়। যদিও সেই সময় এই অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
নতুন বছরের শুরুর দিনেই এই বুল্লি অ্যাপ সামনে আসে। সেখানে দেখা যায় সমাজকর্মী থেকে সাংবাদিক, পড়ুয়া কিংবা বিশিষ্ট মহিলা সবার একাধিক ছবি সহযোগে অবমাননা কর লেখা রয়েছে অ্যাপটিতে। শিবসেনা সাংদ প্রিয়ঙ্কা চতুর্বিদী বিষয়টি নিয়ে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেই ব্যবস্থা নেওয়া শুরু হয়। টুইটারে যেসব মহিলার জোরদার উপস্থিতি রয়েছে, তাঁদের ছবি বুল্লি বাই অ্যাপে ব্যবহার করা হয়েছিল। দিল্লির এক সাংবাদিকের ছবি এই অ্যাপে দেখা মিলতেই তোলপাড় শুরু হয়ে যায়। ওই মহিলা অভিযোগ করেন, মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমানের উদ্দেশেই এই অ্যাপ চালু করা হয়েছে। সুল্লি ডিলসের মতোই এই অ্যাপের হোস্টিং প্ল্যাটফর্ম ছিল গিটহাব।

হিন্দু মহিলাদের নিয়ে অশ্লীল টেলিগ্রাম চ্যানেল
বুল্লি বাই নিয়ে বিতর্কের মধ্যেই হিন্দু মহিলাদের নিয়ে অশ্লীল বিষয় তুলে ধরার অভিযোগ উঠেছে একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে। তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এই চ্যানেলকে ব্লক করা হয়েছে। বিখ্যাত এক ইউটিউবার এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে অভিযোগ জানান।












Click it and Unblock the Notifications