দিল্লি হিংসায় প্ররোচনা ! দিল্লি পুলিসের হাতে গ্রেফতার জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদ
দিল্লি হিংসায় প্ররোচনা ! দিল্লি পুলিসের হাতে গ্রেফতার জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদ
দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খলিদ। গ্রেফতারির পর তাঁকে দীর্ঘক্ষণ জেরা করে দিল্লি পুলিস। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ একাধিক বিশিষ্টজনের নাম উল্লেখ করেছে দিল্লি পুলিস। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিরোধীরা।

গ্রেফতার উমর খলিদ
দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদ। তাঁর বিরুদ্ধে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় উমর খালিদকে। দিল্লি পুলিসের স্পেশাল সেল দীর্ঘক্ষণ ধরে তাঁকে জেরা করে।

দিল্লি হিংসার চার্জশিট
দিল্লি হিংসার চার্জশিটে নাম রয়েছে জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদের। প্রায় ১১ ঘণ্টা জেরার পর দিল্লি পুলিস হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। চরম নিরাপত্তায় রাখা হয়েছে তাঁকে। তাঁকে সুরক্ষিত হেফাজতে রাখার উপর জোর দিয়েছে দিল্লি পুলিস। উমরের বাবা টুইট করে ছেলের গ্রেফতারির কথা জানান। রাত ১১টা নাগাদ তাঁর ছেলেেক দিল্লি পুলিস গ্রেফতার করেছে বলে টুইটে লিখেছেন উমরের বাবা। এর আগে গত অগাস্ট মাসে উমর খলিদকে জেরা করেছিল দিল্লি পুলিস।

চার্জশিটে একাধিক বিশিষ্ট জনের নাম
দিল্লি হিংসার ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটে একাধিক বিশিষ্ট জনের নাম উল্লেখ করেছে পুলিস। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, জেএনইউ-র অধ্যাপক রাহুল রায়ের নাম রয়েছে। এই নিয়ে প্রবল ক্ষুব্ধ বিরোধীরা। িদল্লি পুলিসের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে যড়যন্ত্রের আঁচ রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

চিদাম্বরমের আক্রমণ
পি চিদাম্বরম অভিযোগ করেছেন, দিল্লি পুলিস তদন্ত না করেই চার্জশিট তৈরি করেছে। তথ্য এবং চার্জশিটের মাঝে যে তদন্ত বলে একটা বিষয় থাকে সেটাই ভুলে গিয়েছেন তাঁরা এমনই অভিযোগ করেছেন চিদাম্বরণ। একজন অভিযুক্তের বয়ানের উপর নির্ভর করেই গোটা চার্জশিট তৈরি করে ফেলেছে দিল্লি পুলিস।












Click it and Unblock the Notifications