Delhi: সুলতানপুরের দুর্ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক, খুন করা হয়েছে অঞ্জলিকে অভিযোগ পরিবারের
Delhi: সুলতানপুরের দুর্ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক, খুন করা হয়েছে অঞ্জলিকে অভিযোগ পরিবারের
দিল্লির সুলতানপুরীর ঘটনায় গ্রেফতার আরও এক। গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। আশুতোষ নামে এই ব্যক্তির গাড়িতেই সেদিন মর্মান্তির দুর্ঘটনা ঘটেছিল। অঞ্জলিকে স্কুটি সহ ১ ঘণ্টা ধরে টেনে নিয়ে গিয়েছিল গাড়িটি। এদিকে পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অঞ্জলির পরিবার দাবি করেছে তাঁদের মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

দিল্লির সুলতানপুরী দুর্ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৬। সন্তেহের তালিকায় গাড়ির মালিককে আগেই রেখেছিল পুলিশ। শেষপর্যন্ত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। আশুতোষ নামে গাড়ির মালিকের গাড়িতেই দিল্লির সুলতানপুরীতে পিষে মারা যান ২০ বছরের তরুণী অঞ্জলি শর্মা। পরিবারের লোক এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। এই ঘটনাকে খুন বলে দাবি করেছে তারা। সন্দেহের তালিকায় রয়েছে অঞ্জলির বান্ধবীও।
বছরের প্রথম দিন ১ জানুয়ারি মর্মান্তির দুর্ঘটনা ঘটেছিল রাজধানী দিল্লিতে। মধ্যরাতে স্কুটিতে করে যাওয়ার সময় রাস্তায় পিষে দেয় একটি গাড়ি। শুধু পিষেই দেয়না গাড়িটি তার স্কুটি এবং অঞ্জলি শর্মাকে নিয়ে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত চলেছে। দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে অঞ্জলির। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে মাথার ঘিলু নষ্ট হয়ে গিয়েছে। দুর্ঘটনার পর গাড়ির সঙ্গে ১ ঘণ্টা ধরে ধষটে ঘষটে যাওয়ার জেরে অঞ্জলি শর্মার দেহের অধিকাংশ অংশই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। গাড়ির চালক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছে অঞ্জলি শর্মার বান্ধবীও। চোখের সামনে দুর্ঘটনা দেখার পরেও পুলিশকে কিছু জানায়নি অঞ্জলির সেই বান্ধবী। তারপরেই সেখান থেকে চম্পট দেয়। অঞ্জলির পরিবারের লোকের অভিযোগ খুন করা হয়েছে তাকে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন অঞ্জলি। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও অঞ্জলির বাড়িতে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেছে।












Click it and Unblock the Notifications