হনুমানজয়ন্তীর সংঘর্ষে গ্রেফতার ১৪, জাহাঙ্গীরপুরীতে বাড়ানো হল পেট্রোলিং

হনুমানজয়ন্তীর সংঘর্ষে গ্রেফতার ১৪, জাহাঙ্গীরপুরীতে বাড়ানো হল পেট্রোলিং

রাতভর তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরপুরীর সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাতভর সেখানে টহল দিয়েছে ব়্যাফ। শান্তিপূর্ণ হনুমানজয়ন্তীর অনুষ্ঠান কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার ১৪

গ্রেফতার ১৪

দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ডিসিপি সঞ্জয় সেন জানিয়েছেন, এলাকায় শান্তি বজায় রাখতে পেট্রোিলং বাড়ানো হয়েছে। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের গুজবে কান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সত্যি কী ঘটনা থেকে অশান্তি তা জানতে সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল রাত থেকেই এলাকায় ব়্যাফ মোতায়েন করা হয়েছিল।

অমিত শাহের কড়া নির্দেশ

অমিত শাহের কড়া নির্দেশ

গতকাল রাতেই দিল্লি পুলিশের কাছ থেকে পরিস্থিতির খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লি পুলিশকে শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। সেই মত তৎপরতার সঙ্গে কাজ করেছে পুলিশ। গোটা এলাকায় রাতভর পুলিশ পেট্রোিলং চলেছে। সেই সঙ্গে ব়্যাফও মোতায়েন করা হয়েছিল। কারা অান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছিল রাত ভর তাঁদের সন্ধানে তল্লাশি চািলয়েছে পুলিশ। গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে এখনও। জাহাঙ্গীরপুরীর এই ঘটনা ২ বছর আগের দিল্লি হিংসার কথা মনে করিয়ে দিয়েছে।

কী ঘটেছিল সেদিন

কী ঘটেছিল সেদিন

গতকাল সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা মন্দিরে যাওয়ার জন্য একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় মিছিল লক্ষ্য করে পাথর ছোরা শুরু হয় বলে অভিযোগ। তারপরেই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। মন্দিরে পৌঁছনোর আগেই ভন্ডুল হয়ে যায় শোভা যাত্রা। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এলাকার কয়েকজন বাসিন্দাও পাথরের আঘাতে আহত হয়েছেন। রাস্তার ধারের দুই পাশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দায় কেজরিওয়াল

ঘটনার তীব্র নিন্দায় কেজরিওয়াল

ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন কেন্দ্র দিল্লিতে শান্তি রক্ষা করতে ব্যর্থ। বারবার হিংসার ঘটনা ঘটছে দিল্লিতে। বিরোধীরাও এই নিয়ে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দিয়েছে ১৩টি বিরোধী রাজনৈতিক দল। এর আগে ২০২০ সােল সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়েছিল। তাতে একাধিক ব্যক্তি মারা গিয়েছিলেন। এবং এই ঘটনায় নাম জড়িয়েছিল আমআদমি পার্টির কাউন্সিলরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+