দিল্লির চাঁদনি চক বাজারে বিস্ফোরণ, মৃত ১, আহত ৪

দিল্লির বিখ্যাত চাঁদনি চকের নয়া বাজারে বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এদিন সকালের দিকে এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : দিল্লির বিখ্যাত চাঁদনি চকের নয়া বাজারে বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এদিন সকালের দিকে এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

প্রথমে মনে করা হচ্ছিল সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বাজি ও বাজি তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে।

দিল্লির বিখ্যাত চাঁদনি চকের নয়া বাজারে বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এদিন সকালের দিকে এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

মনে করা হচ্ছে, সেই সরঞ্জামে বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরক পদার্থ বাজি তৈরি নাকি অন্য কোনও উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, এক ব্যক্তি জুটের ব্যাগে করে সেখান দিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। এই ব্যক্তির পরিচয় পাওয়ার চেষ্টা করছে দিল্লি পুলিশ। পাশাপাশি পুলিশের অ্যান্টি টেরর স্কোয়াডের সদস্যরাও এসে তদন্ত করছেন। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কড়া নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে।

নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে এমন বিস্ফোরণ জড়ো করা হচ্ছিল কিনা সেটা খতিয়ে দেখাই মুখ্য উদ্দেশ্য পুলিশের। কারণ গত কিছুদিন ধরে দিল্লি সহ দেশের বিভিন্ন মেট্রো শহরে নাশকতার হুমকি দেওয়ার ফলে লাল সতর্কতা জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+