দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা

দিল্লির হাই প্রোফাইল এলাকা লুটইয়েন জোনে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকা হাই প্রোফাইল রাজনীতিক, সরকারি আমলাদের যাতায়াত রয়েছে।

দিল্লির হাই প্রোফাইল এলাকা লুটইয়েন জোনে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকা হাই প্রোফাইল রাজনীতিক, সরকারি আমলাদের যাতায়াত রয়েছে। ইন্টেলিজেন্সের কাছে বিভিন্ন নিরাপত্তা বিভাগ থেকে খবর এসেছে। এই ভিভিআইপি এলাকায় আকাশপথে হামলা হতে পারে।

দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা

এই খবর পাওয়ার পরই রাজধানীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকায় প্রশাসনের নানা ভবন রয়েছে। ভিভিআইপিদের বাড়ি রয়েছে। যার ফলে এই এলাকা ঘিরে তথ্য আসায় হইচই পড়ে গিয়েছে।

জঙ্গিরা প্যারাগ্লাইড, প্যারাসেইল, প্যারা মোটর বা মানবহীন গাড়ি এলাকায় ঢুকিয়ে দিতে পারে। বিমান দিয়ে হামলা চালাতে পারে। এমনকী হট এয়ার বেলুন দিয়েও হামলা হতে পারে।

জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৮৯জন ভিআইপি এলাকায় বেশি করে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়। কেমিক্যাল অ্যাটাক অথবা আকাশপথে হামলার কথা বলা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবনেও নিরাপত্তা বাড়াতে বলা হয়।

নিরাপত্তা সূত্রে খবর, লস্কর ই তৈবা জঙ্গিরা অন্যদের সঙ্গে মিলে ফের নাশকতার ছক কষছে। ভিআইপিদের টার্গেট করা হয়েছে। এক্ষেত্রে সাইবার কাফে থেকে দিল্লি পুলিশকে বিভ্রান্ত করার প্রচেষ্টাও চলছে। সবমিলিয়ে দুদিক দিয়েই দুর্গ রক্ষা করতে নেমে পড়েছে পুলিশ ও ইন্টেলিজেন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+