সীমান্ত পেরিয়ে ঢুকেছে ১২ জঙ্গি! উচ্চ সতর্কতা জারি দিল্লি, কাশ্মীরে
সীমান্ত পেরিয়ে ১২জন জঈশ ই মহম্মদ জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। এই জানিয়ে উচ্চ সতর্কতা জারি হল রাজধানী দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের রাজ্যে।
সীমান্ত পেরিয়ে ১২জন জঈশ ই মহম্মদ জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। এই জানিয়ে উচ্চ সতর্কতা জারি হল রাজধানী দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের রাজ্যে।

পীর পাঞ্জালের পার্বত্য এলাকা পেরিয়ে এদেশে ঢোকার পরে তিন থেকে চারটি দলে জঙ্গিরা ভাগ হয়ে গিয়েছে। দক্ষিণ কাশ্মীরের ত্রাল, সোপিয়ান, পুলওয়ামা এলাকায় এদের সক্রিয়তা টের পাওয়া গিয়েছে বলে খবর।
বদরের যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২জুন রমজানের ১৭ তম দিনে শনিবার জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর। গত বছরও এইদিনে জঙ্গিরা হামলা চালিয়েছিল। এই বদরের যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দে হয়েছিল।
সম্প্রতি রমজান উপলক্ষ্যে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি পালন করার কথা জানিয়ে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান দুই দেশই। এর আগেও পাকিস্তান ২০০৩ সালে এই একই চুক্তির কথা বলে গোলাগুলি ছোড়া কমাবে বলেছিল। তবে তা অতীতে হয়নি। কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদীদের আনাগোনা বন্ধ হয়নি।
অতীতেও বহুবার সংঘর্ষ বিরতি চুক্তির নামে পাকিস্তান গোলাগুলি ছুড়ে সীমান্তে জঙ্গিদের এদেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। কাশ্মীরেও হিজবুল ও লস্কর স্থানীয়দের মহজধোলাই করে বিচ্ছিন্নতাবাদের পথে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় আগামিদিনে সেনার ব্যবস্থা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications