কাশ্মীরে তৎপরতা তুঙ্গে, জঙ্গিদের নজরে দিল্লি! হাই অ্যালার্ট জারি রাজধানীতে

পরপর তিনদিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি অনুপ্রবেশ রুখে দিয়েছে সেনা। গত কয়েকদিনে প্রায় ২০ জন জঙ্গিকে খতম করা ভারতীয় সেনার জন্য বড় সাফল্য হলেও তা একটার চিন্তার কারণও বটে। কারণ করোনা আবহে হঠাৎ করেই কাশ্মীরে বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ।

কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

এদিকে কাশ্মীরের এই জঙ্গি তৎপরতা দেখে সেনার গোয়েন্দা বিভাগও হকচকিয়ে গিয়েছে। তাদের প্রাথমিক অনুমান বড়সড় কোনও নাশকতার ছক কষছে জঙ্গিরা। এর জেরে উত্তর দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। শুধু তাই নয় সেখানে সিআরপিএফ-এর ইউনিটও মোতায়েন করা হয়েছে।

এদিন তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করে সেনা

এদিন তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করে সেনা

এদিন সকালেই পুলওয়ামায় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করে সেনা। পুলওয়ামার কঙ্গন জেলায় আজ ভোর থকে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। তাতে তিন জনকে খতম করা হয়। এদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। নিরাপত্তার স্বার্থে পুলওয়ামায় বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে পুলওয়ামার কঙ্গনে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সঙ্গে ছিল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ৫৫ ও সিআরপিএফ-এর ১৮৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। আজ ভোরে কঙ্গনের আসথান মহল্লায় অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা বিনা প্ররোচনায় সেনা-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানরাও। তাতে মারা পড়ে তিন জঙ্গি।

পরপর তৃতীয় দিন ভারতীয় সেনা জঙ্গি সংঘর্ষ

পরপর তৃতীয় দিন ভারতীয় সেনা জঙ্গি সংঘর্ষ

এদিকে এই নিয়ে পরপর তৃতীয় দিন ভারতীয় সেনা জঙ্গিদের খতম করল। এর আগে মঙ্গলবার সকালে ত্রালের সাইমোহ এলাকায় একটি অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তারক্ষী৷ তাতেই বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি৷

সোমবার ১৩জন জঙ্গিকে খতম করে সেনা

সোমবার ১৩জন জঙ্গিকে খতম করে সেনা

এদিকে রবিবার গভীর রাত ও সোমবার দুটি পৃথক গঠনায় ১৩ জন জঙ্গি নারা যায় সেনার সঙ্গে সংঘর্ষে। জানা গিয়েছে, এরা বসবাই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। প্রথম ঘটনাটিতে রাজৌরির নৌশেরা সেক্টরে ঘটে। সেখানে ৩ জঙ্গি নিকেশ হয়। অপর ঘটনায় জম্মুতে ১০ জন জঙ্গিকে মারে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+