দিল্লিতে বড়সড় নাশকতার ছক লস্কর-ই-তৈবার, জারি রেড অ্যালার্ট
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : রাজধানী দিল্লিতে জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করল দিল্লি পুলিশ। জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা এই ঘটনা ঘটাতে পারে বলে সতর্ক রয়েছে প্রশাসন।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এই মর্মে একটি এফআইআরও দায়ের হয়েছে। জানা গিয়েছে, যেকোনও সময়ে দিল্লিতে লস্কর জঙ্গিরা ঢুকে নাশকতা চালাতে পারে।

গোটা জঙ্গি মডিউলটি অত্যন্ত উন্নতমানের বলে উচ্চমানের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। দিল্লি প্রশাসন যাতে সতর্ক থাকে সেজন্যও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দিল্লি ও আশেপাশের এলাকা যাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল, সেবিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে ঢোকার ও বেরনোর সব জায়গায় কড়া তল্লাশি চলছে।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই নাশকতার ছকের কথা বলে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা মন্ত্রক। জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গিদের ছোট ছোট দল ভারতে প্রবেশ করেছে বলেও এর আগে খবর এসেছে গোয়েন্দাদের কাছে। তাদের মধ্যেই কোনও দল এই আক্রমণ চালানোর ছক কষছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications