দিল্লি পুর নির্বাচন : ভোট পড়ল ৫৪ শতাংশ
দিল্লির তিনটি পুরসভায় আজ রবিবার হল ভোটগ্রহণ। উত্তর দিল্লি, পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে মোট ১.৩ কোটি মানুষ এদিন ভোট দেন।
নয়াদিল্লি, ২৩ এপ্রিল : দিল্লির তিনটি পুরসভায় আজ রবিবার হল ভোটগ্রহণ। উত্তর দিল্লি, পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে মোট ১.৩ কোটি মানুষ এদিন ভোট দেন। যার মধ্যে ছিলেন ১.১ লক্ষ নতুন ভোটার। সবমিলিয়ে ভোট হল ২৭২টি ওয়ার্ডে। এবং সারাদিনে ভোট পড়ল ৫৪ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, ৭৭০টি জায়গার ১৩০২২টি বুথে ভোটগ্রহণ চলবে। এই প্রথমবার দিল্লির পুর ভোটাররা নোটা অপশন ব্যবহার করলেন। ভোটের জন্য দিল্লি জুড়ে মোট ৫৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এই ভোটে মূল লড়াই ছিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

এর আগের দুটি পুর নির্বাচনে দিল্লিতে জয়ী হয়েছে বিজেপি। ফলে এবারও তারাই ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে। এদিকে দিল্লি সরকারে থাকা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের কাছে এই লড়াই অস্তিত্বরক্ষার।
একই অবস্থা কংগ্রেসেরও। আপ সরকারে থাকলেও কংগ্রেসকে সরিয়েই ক্ষমতায় এসেছে। ফলে পুর নির্বাচনে ভালো ফল করে আগামিদিনে দিল্লিতে লড়াই ফিরিয়ে দেওয়ার ভাবনা থেকেই এই ভোটে ভালো ফলাফল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications