Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাহাঙ্গিরপুরীতে ফের উত্তেজনা, বেআইনি দখলমুক্ত করতে অভিযান দিল্লি পুরসভার, মোতায়েন বিশাল পুলিশবাহিনী

জাহাঙ্গিরপুরীতে ফের উত্তেজনা, বেআইনি দখলমুক্ত করতে অভিযান দিল্লি পুরসভার, মোতায়েন বিশাল পুলিশবাহিনী

দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনা িনয়ে এবার কোমর কষল কেজরিওয়াল সরকার। দিল্লি পুরসভার পক্ষ থেকে জাহাঙ্গিরপুরীতে আজ দখলমুক্ত অভিযান চালানো হচ্ছে। বুল্ডোজার নিয়ে হাজির পুরসভার আধিকারীকরা। কেন্দ্রের কাছ থেকে ৪০০ পুলিশ চাওয়া হয়েছে। হনুমান জয়ন্তীর দিনে জাহাঙ্গিরপুরীতে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল। তারপর থেকে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। আজও নতুন কর উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেআইনি দখলমুক্ত অভিযান

বেআইনি দখলমুক্ত অভিযান

গত কয়েকদিন ধরেই জাহাঙ্গিরপুরীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দিল্লি। রাজধানীর বুকে হনুমানজয়ন্তীতে রক্তপাত ঘটিয়েছে জাহাঙ্গিরপুরী। সেখানে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। আজ সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল জাহাঙ্গিরপুরীতে। সকােলই এখানে শুরু হয় বেআইনি দখলমুক্ত অভিযান।

৪০০ বুল্ডোজারে তোরজোর পুরসভার

৪০০ বুল্ডোজারে তোরজোর পুরসভার

সাত সকালে প্রায় ৪০০ বুল্ডোজার নিয়ে জাহাঙ্গিরপুরীতে হাজির হয়েছিলেন দিল্লিপুরসভার আধিকারীকরা। আগে থেকেই দিল্লিপুরসভা এখানে বেআইনি নির্মাণ ভাঙবে বলে ঘোষণা করেছিল। সেইমত কাজ শুরু করে তারা। যাতে কোনও রকমঅশান্তি না ছড়ায় সেকারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এলাকার আপ নেতা এখানে বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছিলেন। পুরসভার এই অভিযানে দিল্লি পুলিশের পক্ষ থেকেও সবরকম সহযোগিতা করা হচ্ছিল।

জাহাঙ্গিরপুরীতে অশান্তি

জাহাঙ্গিরপুরীতে অশান্তি

হনুমান জয়ন্তীর দিন ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। হিন্দুদের শোভাযাত্রা মসজিদের সামনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে পাথর ছোড়া শুরু হয় বলে অভিযোগ। তারপরেই তরোয়াল নিয়ে হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ছবি। বেশ কয়েকটি দোকানে লুঠ চালানো হয়। ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সাধারণ নাগরিকও আহত হয়েছেন। তারপর থেকে জাহাঙ্গিরপুরীতে পুলিশি টহল চলছে।

গ্রেফতার ২৩

গ্রেফতার ২৩

এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূলচক্রী আনসার সহ পাঁচ জনের যোগ রয়েছে বাংলায়। এঁদের জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ। তদন্তের স্বার্থে বাংলাতেও আসতে পারে দিল্লি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন আনসার প্রায়ই বাংলায় আসা যাওয়া করত। আদতে সে অসমের বািসন্দা। লোহার ছাটের ব্যবসায়ী দিল্লির জাহাঙ্গিরপুরীতে কীভাবে কোটিপতি হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+