মন্ত্রীর বাড়িতে আয়কর হানা! মোদী সরকারকে আক্রমণে মুখ্যমন্ত্রী

পরিবহণ মন্ত্রীর বাড়িতে আয়কর হানা। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলটের বসন্ত কুঞ্জের বাড়ি-সহ দিল্লি ও গুরগাঁও-এর ১৬ টি জায়গায় একসঙ্গে আয়কর হানা চলে।

পরিবহণ মন্ত্রীর বাড়িতে আয়কর হানা। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলটের বসন্ত কুঞ্জের বাড়ি-সহ দিল্লি ও গুরগাঁও-এর ১৬ টি জায়গায় একসঙ্গে আয়কর হানা চলে।

মন্ত্রীর বাড়িতে আয়কর হানা! মোদী সরকারকে আক্রমণে মুখ্যমন্ত্রী

যেসব সংস্থায় আয়কর হানা চলে তার মধ্যে রয়েছে ব্রিস্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লেভেলপারস লিমিটেড অ্যান্ড কর্পোরেট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসের লিমিটেড। দিল্লির ডিফেন্স কলোনি, বসন্ত কুঞ্জ ছাড়াও পশ্চিম বিহার, নাজফগড়, লক্ষ্মীনগর এবং গুরগাঁও-এর পালম বিহার এলাকায়।

দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছে, অভিযান চলে বুধবার সকাল থেকে।

দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলটের পরিবারের মালিকানাধীন দুই সংস্থার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ ওঠায় ওই আয়কর হানা বলে জানা গিয়েছে।

আগেকার কোম্পানি রিয়েল এস্টেট সেক্টরে যুক্ত থাকলেও, পরে সেই সংস্থাকে নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিতে পরিণত করা হয়।

যদিও, এই আয়কর হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আপ। এই হানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+