Metro Rail: মেট্রো রেলে মদের বোতল নিয়ে যেতে বাধা নেই, মানতে হবে একটাই শর্ত
Metro Rail: মেট্রো রেলে সফর করার ক্ষেত্রে অনেকটাই চিন্তামুক্ত হলেন সুরাপ্রেমী যাত্রীরা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় মদের বোতল কিনলে মেট্রো রেলে যাত্রা করায় এতদিন বাধা ছিল। অবশেষে উঠে গেল সেই প্রতিবন্ধকতা।
এবার থেকে সিল করা দুটি মদের বোতল নিয়ে মেট্রো রেলে সফর করতে পারবেন কোনও যাত্রী। আজকেই করা হয়েছে এই বিরাট ঘোষণা।

এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া অন্যত্র দিল্লি মেট্রোয় মদের বোতল নিয়ে যাওয়ার নিয়ম ছিল না। এতে অনেক যাত্রীকেই সমস্যাতেও পড়তে হতো। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কাছে অনেকে টুইট করে জানতে চাইতেন, মেট্রো রেলে মদের বোতল নিয়ে ওঠা যাবে কিনা। আসতো সুরাপ্রেমীদের কাছে নেতিবাচক বার্তাই।

টুইটারে এক প্রশ্নের উত্তরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দিল্লি মেট্রোয় একজন ব্যক্তি সর্বাধিক দুটি মদের বোতল নিয়ে যেতে পারবেন। তবে ট্রেন বা স্টেশন চত্ত্বরে মদ্যপানের নিষেধাজ্ঞা বহাল থাকছে। অর্থাৎ সিল করা বোতলই নিয়ে যেতে হবে। সিল খোলার সুযোগ নেই।

ডিএমআরসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি সিআইএসএফ ও ডিএমআরসির আধিকারিকদের নিয়ে গঠিত একটি কমিটি পর্যালোচনা করেছে কোন কোন জিনিস নিয়ে মেট্রো রেলে সফর করা যাবে। তারপরই সিদ্ধান্ত হয়েছে একজন ব্যক্তি সর্বাধিক দুটি মদের বোতল নিয়ে সফর করতে পারবেন। এতে আর এলারপোর্ট এক্সপ্রেস লাইনের সঙ্গে বৈষম্যও ঘুচে গেল।
Hi. Yes 2 sealed bottles of alcohol is allowed in Delhi Metro.
— Delhi Metro Rail Corporation I कृपया मास्क पहनें😷 (@OfficialDMRC) June 30, 2023
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দিচ্ছেন নেটাগরিকরা। কেউ অল্পেতে সন্তুষ্ট নন। তাই বোতলের সংখ্যা ২ থেকে ৫ করার আবদার জানাচ্ছেন অনেকে। কোনও কোনও নেটাগরিক জানতে চেয়েছেন গাছ নিয়ে মেট্রোয় ওঠায় যাবে কিনা। দিল্লি মেট্রোর মদের বোতল সংক্রান্ত ছাড় অন্য শহরেও আসে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications