দিল্লি পুর নির্বাচন : তিনটি পুরসভারই দখল রাখল বিজেপি, সাফ কংগ্রেস-আপ
উত্তর-দক্ষিণ ও পূর্ব মিলিয়ে দিল্লি পুরসভার মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টিতে ভোটগ্রহণ হয় গত রবিবার। আর এদিন ফলঘোষণা হতেই বিজেপির জয়জয়কার। জানা গিয়েছে, প্রতিটি পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।
নয়াদিল্লি, ২৬ এপ্রিল : দিল্লি পুর নির্বাচনে বিজেপি জয় পেতে চলেছে তার পূর্বাভাস আগেই ছিল বুথ ফেরত সমীক্ষায়। বিশেষ করে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিপুল আসনে জয়লাভের একটা ইতিবাচক প্রভাব যে দিল্লির পুর নির্বাচনে পড়তে চলেছে তার আভাস দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এভাবে এতটা সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পাবে তা অনেকেই আন্দাজ করেননি।
দিল্লি পুর নির্বাচনে বিজেপির বিপুল আসনে জয়ের ছয়টি কারণ একনজরে
উত্তর-দক্ষিণ ও পূর্ব মিলিয়ে দিল্লি পুরসভার মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টিতে ভোটগ্রহণ হয় গত রবিবার। আর এদিন ফলঘোষণা হতেই বিজেপির জয়জয়কার। জানা গিয়েছে, প্রতিটি পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

উত্তর দিল্লি পুরসভায় ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৬৭টি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি ২০টি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে। কংগ্রেসের অবস্থা বেশ শোচনীয়। দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেনের নেতৃত্বে লড়ে রাহুল গান্ধীর দল ১৩টি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে। অন্যান্যরা ৩টি আসনে জয়ী/এগিয়ে রয়েছে।
দক্ষিণ দিল্লিতেও ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৭০টিতে জয়ী/এগিয়ে রয়েছে। আপ ১৭টিতে জয়ী/এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস ১১টিতে জয়ী/এগিয়ে রয়েছে।
পূর্ব দিল্লির ৬৪টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়ী/এগিয়ে রয়েছে। আপ ১০টি আসনে জয়ী/এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩টি আসনে জয়ী/এগিয়ে রয়েছে। অন্যান্যরা ২টি আসনে জয়ী/এগিয়ে রয়েছে।
উল্লেখযোগ্য হল, ২০১২ সালের নির্বাচনে বিজেপি তিনটি পুরসভাতেই মসনদে বসলেও আসন সংখ্যা অনেক কম ছিল। এবছর সেটা অনেকগুণ বেড়ে গিয়েছে। গত নির্বাচনে বিজেপি উত্তর দিল্লিতে ৫৯টি আসন, দক্ষিণ দিল্লিতে ৪৪টি আসন ও পূর্ব দিল্লিতে ৩৯টি আসন পেয়ে জয়ী হয়েছিল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications