আপ-বিজেপি কাউন্সিলরদের তুমুল বিতণ্ডা, ফের ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন

আবারও ধাক্কা খেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন

এই নিয়ে তৃতীয়বার থমকে গেল দিল্লি পুরসভার মেয়র পদের নির্বাচন। এবারও কারণ সেই বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আব কাউন্সিলরদের বিরোধ। দিল্লি পুরসভা নির্বাচনে আপ জয়ী হলেও এখনও মেয়র নির্বাচন করা হয়ে ওঠেনি। কে হবেন মেয়র এই নিয়ে দড়ি টানাটানি চলছে দুই দলের মধ্যে।

আপ-বিজেপি কাউন্সিলরদের তুমুল বিতণ্ডা, ফের ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন

পর পর ২ বার মেয়র নির্বাচনের জন্য অধিবেশন বসেিছল দিল্লি পুরসভায় কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। বিজেপির সঙ্গে আপ কাউন্সিলরদের তুমুল বিরোধিতার জেরে থমকে যায় মেয়র নির্বাচন। শেষে সোমবার আবারও মেয়র নির্বাচনের জন্য অধিবেশন ডাকা হয়েছিল। আশা প্রকাশ করা হয়েছিল এবার হয়ত মিটমাট হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। এবারও আপের সঙ্গে বিজেপি কাউন্সিলরদের বিরোধ চরমে ওঠে। যার জন্য তৃতীয়বারও ভেস্তে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন।

মেয়র নির্বাচনের জন্য নির্ধারিত সময়েই অধিবেশন শুরু হয়েছিল। কিন্তু যে মুহূর্তে মেয়র, ডেপুটি মেয়র পদের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয় তখনই বিরোধিতা শুরু করে বিজেপি। সকাল সাড়ে ১১টায় বসেছিল অধিবেশন। কিন্তু দুপুর দেড়টা গড়াতে না গড়াতেই সেটা বন্ধ করে দিতে হয়। সাসপেন্ড করে দেওয়া হয় অধিবেশন। আপের পক্ষ থেকে শেলি ওবেরয়কে মেয়র পদে জন্য মনোনিত করা হয়েছিল। অন্যদিকে বিজেপি মনোনিত করেছিল রেখা গুপ্তা।

অন্যদিকে ডেপুটি মেয়র পদে আপের মনোনিত প্রার্থী ছিলেন অলয় মহম্মদ ইকবাল। আর বিজেপির মনোনিত প্রার্থী ছিল কমল বাগরি। কিন্তু এবারও মেয়র এবং ডেপুটি মেয়র পদে নির্বাচন ঘিরে তুমুল অশান্তি শুরু হয়েছিল অধিবেশনে। তার জেরে থমকে যায় নির্বাচন। আবারও অনিশ্চয়তার বলয়ে দিল্লি পুরসভার মেয়র পদের নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+