আপনারাই দেশের অর্থনীতি... বলে মদের লাইনে পুষ্পবৃষ্টি দিল্লির বাসিন্দার
আপনারাই দেশের অর্থনীতি... বলে মদের লাইনে পুষ্পবৃষ্টি দিল্লির বাসিন্দার
এক পুস্পবৃষ্টি হয়েছিল রবিবার। সেটা ছিল করোনা যোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর কৃতজ্ঞতা স্বীকার। আর মঙ্গলবারেও এক পুষ্পবৃষ্টি দৃশ্য টেলিভিশনে দেখেছেন সকলে। সেটা মদের লাইনে। দিল্লির এক ব্যক্তি মদের লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের উপর পুষ্পবৃষ্টি করে প্রনাম ঠুকেছেন। আর বলেছেন , 'তাঁরাই দেেশর অর্থনীতি, সরকারে ঘরে দেশ চালানোর টাকা নেই।'

মদের লাইনে পুষ্পবৃষ্টি
রেড, অরেঞ্জ, গ্রিন কোনও জোনেই মদ কেনায় কোনও বাধা রইল না। সব জোনেই খোলা মদের দোকান। আর এই নিয়ম শুরু হওয়ার পর থেকেই গোটা দেশে যেন উৎসবের আমেজ। এক দিনে একেক রাজ্য ৪০ কোটিরও বেশি আয় করে ফেলেছে শুধু কয়েক ঘণ্টা মদের দোকান খোলা রেখে। তাই মঙ্গলবার দিল্লির চান্দের নগর এলাকায় দীর্ঘ মদের লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের উপর পুষ্প বৃষ্টি করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। বারবার তাঁদের প্রণাম ঠুকে তিনি, 'বলেছেন এঁরাই দেশের অর্থনীতি, সরকারের ঘরে একটি কড়িও নেই।'

মদে ছাড়
তিনটি জোনে মদ বিক্রিতে ছাড় দিতেই পাল্টে গিয়েছে লকডাউনের চিত্রটা। কোথাও পুজো হচ্ছে তো কোথাও বাজি পোড়ানো হচ্ছে। করোনা ভুলে যেন উৎসবের আমেজে ভেসেছে গোটা দেশ। ভোর রাত থেকে লাইন পড়ছে মদের দোকানের সামনে। এতো দিনের লকডাউনে খাবারের জন্য এমন দীর্ঘলাইন দেখা যায়নি। খালি হয়ে আসা কোষাগার ভরতে এর থেকে মোক্ষম সিদ্ধান্ত যে আর হতে পারে না, তা মদের দোকানের লাইন বুঝিয়ে দিয়েছে।

দাম দ্বিগুণ হয়েছে মদের
করোনা আবহে কোষাগার ভরতে মদের দাম দ্বিগুণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। চড়া দামে মদ কিনতে হবে জেনেও ক্লান্তি নেই ক্রেতাদের। ভোর চারটে থেকে লাইনে দাঁড়াতে শুরু করেছেন তাঁরা। দিল্লি থেকে কর্নাটক সর্বত্র একই পরিস্থিতি। অনেক জায়গায় তো সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে লাঠিচার্জ করতে হচ্ছে পুলিসকে।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications