মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রকাশ্যে যুবক খুন! মোদীর পুলিশের বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ

দিল্লির তৈমুরনগরে দুষ্কৃতীদের গুলিতে খুন নিরীহ যুবক। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার সময় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বুকে গুলি করে পালিয়ে যায়। মৃত যুবকের নাম রূপেশ বলে জানা গিয়েছে।

দিল্লির তৈমুরনগরে দুষ্কৃতীদের গুলিতে খুন নিরীহ যুবক। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার সময় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বুকে গুলি করে পালিয়ে যায়। মৃত যুবকের নাম রূপেশ বলে জানা গিয়েছে।

এবার রাজধানীতে প্রকাশ্যে যুবক খুন! মোদীর পুলিশের বিরুদ্ধে যোগসাজসের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েক মাস ধরে এলাকায় ড্রাগ ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ঘটনার পরেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভাঙচুর চালানো হয় পুলিশের ভ্যানে। পুলিশের দিকে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপেশ নামে ওই যুবক পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে রূপেশের নাম ফাঁস করে দেওয়ার অভিযোগ করেছেন তৈমুরনগরের বাসিন্দারা।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতের ব্যস্ত রাস্তায় দুজন এগিয়ে আসছে রূপেশের দিকে। পাশ দিয়ে যাওয়ার সময় রূপেশের বুকে গুলি করা হয়। রূপেশের পরিবারের তরফেও জানানো হয়েছে, এলাকায় ড্রাগ বিক্রির বিরোধিতার কারণেই এই হত্যাকাণ্ড।

দিল্লি দক্ষিণ-পূর্বের ডিসিপি চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+