ছাত্রীর পাশে বসে দুঃসাহসিক অপকর্ম,দিল্লির হস্তমৈথুন কাণ্ডের ভিডিও এখন ভাইরাল

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সেই লোকটির পাশে বসে তাঁর কুকীর্তির ভিডিওটি রেকর্ড করে পুলিশকে তুলে দেওয়ার মতো সাহসিকতা দেখাতে পেরেছে।

আর কত হাজার বছর গেলে মানুষ সভ্যতার খোলস গায়ে সত্যি সত্যি পরতে পারবে আজও সেই প্রশ্ন থেকেই যায়। ৭ তারিখে দিল্লির ভরা বাসে এক মহিলা যাত্রীর পাশে বসে একটি মধ্য বয়স্ক পুরুষের হস্তমৈথুনের ভিডিও এখন ভাইরাল।

দুঃসাহসিক অপকর্ম,দিল্লির হস্তমৈথুন কাণ্ডের ভিডিও এখন ভাইরাল

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সেই লোকটির পাশে বসে তাঁর কুকীর্তির ভিডিওটি রেকর্ড করে পুলিশকে তুলে দেওয়ার মতো সাহসিকতা দেখাতে পেরেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মধ্যবয়স্ক লোকটি জিনসের প্যান্ট ও নীল টি শার্টের ওপর কালো কোট বা শীত পোশাক পড়ে রয়েছে। কোলের ওপর একটি পিঙ্ক ব্যাগপ্যাক রাখা রয়েছে। সেখান বসে লম্বা সময় ধরে ব্যাগের আড়ালে হস্তমৈথুনের কুকর্মটি চালান।

পাশের মহিলার শরীরে বারবার কনুইটি ছুঁয়ে যাচ্ছে তাতেও হুঁশ ফেরার লক্ষণ দেখা যাচ্ছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী কী নিদরুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তা বোঝানোর জন্য সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাঁর বিরুদ্ধে চেঁচালেও কোনও প্রতিকার হয়নি। তারপর নিজের ভিডিও টি নিয়ে বসন্তবিহার পুলিশ থানায় এফআইআর দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ৩৫৪ (যৌন হেনস্তা), ৩৫৪ এ, এবং ২৯৪ (পাবলিক প্লেসে নোংরামি) ভারতীয় দন্ডবিধির এই ধারায় তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+