১৫০০ মহিলাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে দিল্লিতে ধৃত এক ব্যক্তি

নয়াদিল্লি, ৭ জুলাই : বেঁটে বলে হীনমন্যতায় ভুগত সে। আর সেই কারণেই নাকি মেয়েদের অশ্লীল মেসেজ পাঠাত। তাও আবার একজন বা দুজনকে নয়, শুনলে চমকে উঠবেন ১৫০০-রও বেশি মহিলাকে অশ্লীল মেসেজ, ভিডিও ও ফোনকলের সাহায্যে উত্যক্ত করত এই 'সিরিয়াল স্টকার'। অবশেষে বুধবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।

নাম মহম্মদ খালিদ। বয়স ৩১ বছরের কাছাকাছি। দিল্লির বাল্লিমারান এলাকার বাসিন্দা খালিদ। অশোক বিহার থানায় খালিদের নামে এক মহিলা অভিযোগ জানানোর পর তাঁর অভিযোগের ভিত্তিতে খালিদকে গ্রেফতার করে পুলিশ।

১৫০০ মহিলাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে দিল্লিতে ধৃত এক ব্যক্তি

ওই মহিলার অভিযোগ অনুসারে, বেশ কয়েকদিন ধরে ২টো নম্বর থেকে তাঁকে অশ্লীল ছবি ও মেসেজ পাচ্ছিলেন। ওই নম্বরে ফোন করলে অপরপ্রান্ত থেকে ব্যক্তি তাঁকে হুমকি দিতে থাকে মহিলার হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে তাঁর ছবি ও নম্বর পেয়েছে সে, এদিক ওদিক হলেই তাঁর ছবি আর নম্বর পর্নো ওয়েবসাইটে দিয়ে দেবে।

এই নম্বর দুটিকে ভিত্তি করে তদন্ত শুরু করে পুলিশ। নম্বর দুটি ভুয়ো আইডির হলেও অপরাধীকে ধরতে বেশি সময় লাগেনি পুলিশের। পুলিশের তরফে জানানো হয়েছে, সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে স্বীকার না করলেও পরে খালিদ নিজের অপরাধ স্বীকার করেছে। তার কাছ থেকে ফোন দুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তার ফোন থেকে প্রায় ২০০০ মহিলার ফোন নম্বর পাওয়া গিয়েছে।

পুলিশের কথায়, খালিদ পর পর যে কোনও নম্বরে ফোন করে যেত। এরপর কোন মহিলার গলা পেলে সেই নম্বর ফোনে সেভ করে রাখত। ওই নম্বরের হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ছবি দেখত। তারপর অশ্লীল ও উত্তেজক ছবি ও টেক্সট মেসেজ পাঠাতে শুরু করত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+