দিল্লিতে মেয়াদ বাড়ল লকডাউনের, মেট্রো পরিষেবা আপাতত স্তব্ধ

দিল্লিতে মেয়াদ বাড়ল লকডাউনের, মেট্রো পরিষেবা আপাতত স্তব্ধ

লাগামহীন করোনা সংক্রমণ ঠেকাতে দিল্লিতে আগামী এক সপ্তাহের জন্য বাড়ানো হল লকডাউনের মেয়াদ। রাজধানীর বুকে করোনা সংক্রমণের রাশ টানতে কেজরিওয়াল সরকার জানিয়েছে এবার যে করোনা বিধি লাগু হবে রাজধানীতে তা আরও কঠোর হবে। ইতিমধ্যেই জানানো হয়েছে যে , ১০ মে থেকে আপাতত বন্ধ দিল্লির মেট্রো পরিষেবা।

দিল্লিতে মেয়াদ বাড়ল লকডাউনের, মেট্রো পরিষেবা আপাতত স্তব্ধ

প্রসঙ্গত, দিল্লির বুকে গত ৩ সপ্তাহে পজিটিভিটির হার নেমেছে। এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গত ২ থেকে ৩ দিনে ২৩ থেকে ৩৫ শতাংশ পজিটিভিটি রেট কমেছে দিল্লিতে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে ,এবার সচেষ্ট হতে চেষ্টা করছে কেজরিওয়াল সরকার। ফলে আগামী ১৭ মে পর্যন্ত দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে আপাতত দিল্লিতে অক্সিজেন সংকট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের জন্য এসএএস কল আপাতত পাওয়া যাচ্ছে না। তবে দিল্লিতে যে ভ্য়াকসিনের কমতি রয়েছে, তা জানান অরবিন্দ কেজরিওয়াল।

বেশ কয়েকটি নিয়ম দিল্লির বুকে লাগু হয়েছে এই নয়া সপ্তাহের লকডাউনের মেয়াদকালে। নয়া নিয়মাবলীতে জানানো হয়েছে এবার থেকে আপাতত দিল্লির বুকে বিয়েতে মাত্র ২০ জনের জমায়েত হবে। বিয়ে কোর্টে বা বাড়িতে খুব অল্প পরিসরে আয়োজন করতে হবে। কোনও মতেই জমায়েত করা যাবে না। এদিকে, উত্তরপ্রদেশের বুকে আরও এক সপ্তাহের লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে একই সঙ্গে উত্তরপ্রদেশ ও দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল এই সপ্তাহে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+