'কেজরিওয়ালের সঙ্গে মধ্যাহ্ন ভোজের সুযোগ পেলে খুশি হব', কেজরিওয়ালকে নিয়ে নতুন সুর লেফটেন্যান্ট গভর্নরের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ নতুন নয়। প্রথম থেকেই এই বিবাদ চলে আসছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ নতুন নয়। প্রথম থেকেই এই বিবাদ চলে আসছে। এরই মাঝে আবার নতুন করে জল্পনার পারদ চড়ালেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তিনি বলেছেন কেজরিওয়ালের সঙ্গে মধ্যহ্ন ভোজনের সুযোগ পেলে তিনি আনন্দিতই হবেন। হঠার কেন এমন কথা বললেন ভিকে সাক্সেনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 কেজরিওয়ালকে নিয়ে নতুন সুর লেফটেন্যান্ট গভর্নরের

কয়েকদিন আগেই যেখানে কেজরিওয়াল একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে সেখানে হঠাৎ করে কেজরিওয়ালকে নিয়ে সুর নরম করলেন কেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই কৌতুহলের আবার অবসান ঘটিয়েছেন ভিকে সাক্সেনা নিজেই। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালকে আলোচনার জন্য ডেকেছিলেন তিনি। কিন্তু কেজরিওয়াল ৭০-৮০ জনকে নিয়ে হাজির হয়েছিলেন। আগে থেকে না জানিয়েই যদি ৭০ -৮০ জনকে নিয়ে কেউ হাজির হন তাহলে সেটাকে মিটিং বলে না।

তারপরেই তিনি বলেছেন মণীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে যদি তিনি যদি আসতেন তাহলে তাঁদের সঙ্গে মধ্যহ্নভোজন করতেও তিনি রাজি িছলেন বলে জানিয়েছেন। একই সঙ্গে কেজরিওয়ালকে নিশানাও করেছেন ভিকে সাক্সেনা। তিনি অভিযোগ করেছেন বিধানসভায় দাঁড়িয়ে কেজরিওয়াল যেভাবে লেফটেন্যান্ট গভর্নর কে বলে সওয়াল করেছেন তাতে তিনি সংবিধানকে নিয়ে প্রশ্ন করেছেন। কারণ এই পদটি সাংবিধানিক পদ। সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করার অর্থই হল সংবিধানকে নিয়ে প্রশ্ন তোলা।

সম্প্রতি দিল্লিতে স্কুল শিক্ষকদের উন্নত মানের শিক্ষা প্রদানের প্রশিক্ষণ দেওয়ার জন্য ফিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর সেই প্রস্তাব খারিজ করে দেন। তারপরেই ভিকে সাক্সেনার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+