দিল্লির জল বোর্ডের অফিস ভাঙচুর করল উন্মত্ত জনতা, ‌বিজেপির দিকে অভিযোগ আপের

দিল্লির জল বোর্ডের অফিস ভাঙচুর করল উন্মত্ত জনতা, ‌বিজেপির দিকে অভিযোগ আপের

বৃহস্পতিবার একদল উন্মত্ত জনতা দিল্লি জল বোর্ডের হেডকোয়ার্টার ভাঙচুর করে এবং যার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় বিজেপির দিকে। ভিডিওতে দেখা গিয়েছে, একশোরও বেশি জন ঝাণ্ডেওয়ালানে অবস্থিত জল বোর্ডের অফিস ভাঙচুর করছে এবং পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। বিক্ষুব্ধ জনতা কাঁচের দরজা ও অফিসের প্রবেশদ্বার ভেঙে দেয়।

দিল্লির জল বোর্ডের অফিস ভাঙচুর করল উন্মত্ত জনতা, ‌বিজেপির দিকে অভিযোগ আপের


আরও একটি ভিডিও যা আপ বিধায়ক ও ডিজেবির ভাইস–চেয়ারম্যান রাঘব চাড্ডা শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত। ওই জনতা জানলা, দরজা ভেঙে অফিসে রীতিমতো তাণ্ডব চালায়। টুইটে রাঘব চাড্ডা এই হামলার জন্য '‌বিজেপির গুণ্ডা’‌দের দায়ি করেছে এবং এই ঘটনা কর্মীদের হতাশায় ফেলে দিয়েছে। সংবাদমাধ্যমের সামনে রাঘব চাড্ডা দাবি করেন যে বিজেপির গুণ্ডারা ডিজেবির অফিসে হামলা চালিয়েছে এবং এই ঘটনার মাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালকে কৃষক আন্দোলনকে সমর্থন করার জন্য সতর্ক করে যায়। রাঘব চাড্ডা বলেন, '‌তারা বলছিল অরবিন্দ কেজরিওয়ালকে বলে দেবেন তিনি যেন কৃষক আন্দোলনকে সমর্থন না করেন। নয়ত আমরা তোমাদের নেতাদের অফিস ভাঙচুর চালিয়ে যাব।’‌

এরপরই দিল্লির মুখ্যমন্ত্রী ও আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইটে বলেন, '‌এটা খুবই লজ্জাজনক ঘটনা। বিজেপিকে এটা বুঝতে হবে যে আম আদমি পার্টি ও আমার সরকার কৃষকদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবে। আমরা এ ধরনের কাপুরুষজনিত হামলায় ডরাই না। আমি সমস্ত কর্মীদের কাছে আবেদন করব যে বিজেপির দ্বারা এ ধরনের হামলাতে যেন প্রভাবিত না হন। শান্ত থাকুন এবম কৃষকদের সমর্থন করুন।’‌ জল বোর্ডের অফিস ভাঙচুরের আগে একই ধরনের হামলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও উপ–মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতেও।

যদিও বিজেপি নিজেকে আত্মরক্ষা করে জানিয়েছে যে আপের এই দাবি শুধুমাত্র সংবাদমাধ্যম ও জনতাকে আসল সমস্যা থেকে দূরে করা। গত ২৪ দিন ধরে দিল্লি সরকার রাজধানীর বস্তি এলাকায় জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিজেপি দাবি করে যে আক্রান্ত এলাকার কিছু কর্মী ও বাসিন্দারা ডিজেবি অফিসের সামনে মঞ্চ করে প্রতিবাদ করছিলেন বৃহস্পতিবার সকাল থেকে, কিন্তু তাঁরা যখন সিইওর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি চলে যান। অন্য আধিকারিকরাও তাঁদের সঙ্গে কথা বলতে চান না। এমনকী আপের কর্মীরা তাঁদের ওপর হামলা করে বলেও দাবি করে বিজেপি। বিজেপি জানিয়েছে যে তাদের রাজ্য সভাপতি আদেশ গুপ্ত যখন ডিজেবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা স্বীকার করেছেন যে দিল্লিতে একটি গুরুতর জল সরবরাহ সমস্যা রয়েছে। বিজেপি দিল্লি সরকারকে এই সমস্যার দিকে কোনও মনোযোগ না দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+