Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Winter in India: দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে, শ্রীনগরে -৫.৮! শৈত্যপ্রবাহের কবলে সমগ্র উত্তর ভারত

শৈত্যপ্রবাহের কবলে সমগ্র উত্তর ভারত। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। রিজ এলাকার তাপমাত্রা নেমেছ ৩ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। রাজধানীর এই এলাকাই এদিন ছিল শীতলতম। ২৭ ডিসেম্বর থ

শৈত্যপ্রবাহের কবলে সমগ্র উত্তর ভারত। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। রিজ এলাকার তাপমাত্রা নেমেছ ৩ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। রাজধানীর এই এলাকাই এদিন ছিল শীতলতম। ২৭ ডিসেম্বর থেকে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর রাজস্থানে ভারী থেকে অতিভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩-৭ ডিগ্রির মধ্যে

তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩-৭ ডিগ্রির মধ্যে

প্রবল ঠাণ্ডার কারণে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পাটনায় স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তর রাজস্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অতিঘন কুয়াশার সতর্কতা

অতিঘন কুয়াশার সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড, পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ এবং ওড়িশায় আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর মধ্যে পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমবে।

শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ

আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ চলতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায়।

দিল্লিতে কমলা সতর্কতা

দিল্লিতে কমলা সতর্কতা

ঘন কুয়াশার পাশাপাশি ঠাণ্ডা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস হতে পারে দিল্লিতে। যে কারণে আবহাওয়া দফতরের তরপে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে শীতলতম রাত

জম্মু ও কাশ্মীরে শীতলতম রাত

রবিবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাসের ৫.৮ ডিগ্রি নিচে। যার জেরে এই মরসুমের শীতলতম রাত দেছে বর্তমানে এই কেন্দ্রশাসিত অঞ্চল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া শীতল ও শুকনো থাকার পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+