দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৩৪-এ পৌঁছল মৃত্যু
দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৩৪-এ পৌঁছল মৃত্যু
লাফিয়ে লাফিেয় বাড়ছে মৃত্যর সংখ্যা। দিল্লিতে সিএএ বিরোধী হিংসায় এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে জিটিবি হাসপাতালে। তিন জন মারা গিয়েছে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে। এবং একজন মারা গিয়েছে জগ প্রবেশ চন্দের হাসপাতালে।

তিনটি হাসপাতালে শতাধিক আহতের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে অনেক অবস্থাই আশঙ্কা জনক। ইতিমধ্যেই ঘটনার তদন্তে দুটি সিট গঠন করা হয়েছে। এবং সব মামলা ক্রিইম ব্রাঞ্চে পাঠানে হয়েছে। দিল্লি হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দিল্লি পুলিসকে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে।
দিল্লির হিংসা নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। বিরোধীরা শাসকদলের নেতাদের বিরুদ্ধ উস্কানি মূলক মন্তব্যের অভিযোগ করেছে। আবার শাসক দল পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছে। কংগ্রেস এবং আপের ইন্ধনেই দিল্লি অশান্ত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতারা












Click it and Unblock the Notifications