দিল্লিতে নালায় ফেলার আগে আইবি অফিসারের দেহ কোপানো হয়েছে বহুবার! ময়না তদন্তে হাড়হিম করা তথ্য
ছেলে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়, আর তারপর ঘরে ঢুকেছে তাঁর মৃতদেহ। এখনও গোটা ঘটনা বিশ্বাস করে উঠতে পারছেন না দেবেন্দ্র শর্মা, প্রয়াত আইবি অফিসার অঙ্কিত শর্মার বাবা। ২৬ বছরের প্রয়াত আইবি অফিসারের বাবা দেবেন্দ্রও ইন্টালিজেন্স ব্যুরোর বড় অফিসার। আর ছেলের মৃত্যু ঘিরে এবার শুধু তিনিই নন, হাড়হিম করা তথ্য দিচ্ছে অঙ্কিতের দেহের ময়না তদন্তের রিপোর্ট।

ময়না তদন্ত কী বলছে?
আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ বৃহস্পতিবার দিল্লির চাঁদবাগের একটি নালা থেকে উদ্ধার হয়। এরপর দেহ ময়না তদন্তে গেলে , সেখানের রিপোর্টে জানানো হয়েছে , দেহে রয়েছে বহু ক্ষতের আঁচড়, যাতে সম্ভবত বোঝা যাচ্ছে মৃত্যুর আগে আঘাত প্রতিহত করতে চেয়েছিলেন মৃত। রয়েছে গভীর ক্ষত। কোনও ধারালো অস্ত্র দিয়ে এই ক্ষত করা হয়েছে বলে দাবি ময়না তদন্তের।

পরিবার কী বলছে?
অঙ্কিতের বাবা দেবেন্দ্র শর্মার দাবি, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচায় বাড়ি ঢুকে যায় অঙ্কিত। এরপর এলাকায় হিংসা ছড়ানোর খবর পেতেই সে বেরিয়ে যায় পরিস্থিতি দেখতে। তারপর থেকেই খোঁজ নেই ঘরের ছেলের। বিভিন্ন হাসপাতালে ততক্ষণে খোঁজ নিতে শুরু করে শর্মা পরিবার। শুরু হয় আতঙ্ক।

এরপর কী ঘটেছে?
'যখন ও বাড়ি ফেরেনি আমরা জিটিবি হাসপাতাল , এলএনজেপি হাসপাতালে খোংজ নিতে শুরু করি। কিন্তু খুঁজে পাইনি। বৃহস্পতিবার রাত ৩ টে পর্যন্ত খোঁজ নিই। এরপর সকাল ১০ টায় জানতে পাই যে ছেলের দেহ নালায় পড়ে রয়েছে। আমরা ভাবতে পারিনি ওঁকে খুন করা হবে। ' এমন বক্তব্য অঙ্কিতের বাবার।

'যে মহিলা খোঁজ দিয়েছিলেন , তাঁকেও হুমকি'
এদিকে, ভাইয়ের মৃত্যুর হাড়হিম করা তথ্য দিতে গিয়ে অঙ্কিতের দাদা বলেন, এক স্থানীয় মহিলা তাঁদের খবর দেন যে , অঙ্কিতের দেহ যে নালায় ফেলা হয়েছে , তা তিনি দেখেছেন। যারা এই দেহ ফেলছিল তারা মহিলাকে চরম পরিণতির হুমকিও দিয়েছে বলে জানিয়েছে অঙ্কিতের পরিবার। অঙ্কিতের দাদার দাবি, মৃত্যুর আগে অঙ্কিতের দেহে একাধিক কোপ বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications