Delhi: গোডাউনের জন্য তৈরি বেসমেন্টে লাইব্রেরি, দিল্লি কোচিং সেন্টারের ঘটনায় গ্রেফতার মালিক সহ ২

দিল্লিতে প্রবল বর্ষণের জেরে বন্যায় আইএএস কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মর্মান্তির মৃত্যু হয়েছে। কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করা হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ঘটনার তীব্র নিন্দা করে কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দিল্লি সরকারের গাফিলতির অভিযোগ করেছেন তিনি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। আইএএস পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লি পুরসভার সামনে। কোচিংস সেন্টারের নিরাপত্তায় একাধিক গাফিলতি ধরা পড়েছে। কোচিং সেন্টারের মালিক এবং কোঅর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে। করোলবাগ মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।

IAS

মৃত পড়ুয়াদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। উত্তর প্রদেশের কৃষক পরিবারের মেয়ে ছিলেন মৃত পড়ুয়া। তাঁর বয়স ছিল ২৫ বছর। আরেকজনের বয়স ২১ বছর। দুই পড়ুয়ার পরিবারই অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।

এই ঘটনার জন্য বিজেপি আপ সরকারকে দায়ী করেছে। বিজেপি নেতা ভি মুরলীথরন অভিযোগ করেছেন পর্যাপ্ত পরিকাঠামো খতিয়ে না দেখেই কোচিং সেন্টার তৈরির অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই পড়ুয়া মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেছেন পুরোটাই ম্যানমেড। পরিকাঠামো পর্যাপ্ত না থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলার অনুমতি পায় কীভাবে এরা।

দিল্লি সরকার পুরো ঘটনার দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে দিল্লি পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করে দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন কয়েকজনের গাফিলতির মাশুল দিয়েছে এই পডুয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+