বাইকে ইচ্ছাকৃত ধাক্কা এসইউভির, দিল্লির রাস্তায় ভয়ানক দুর্ঘটনার ভিডিও ভাইরাল, ধৃত চালক
বাইকে ইচ্ছাকৃত ধাক্কা এসইউভির, দিল্লির রাস্তায় ভয়ানক দুর্ঘটনার ভিডিও ভাইরাল, ধৃত চালক
দিল্লির রাস্তায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার হল এ বাইক চালক। একটি স্করপিও আচমকা বাইকটিকে ধাক্কা দিয়ে জোরে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী করা হয়। এই ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিল্লির অর্জনগড় এলাকায়। পরে ওই গাড়িটিকে সনাক্ত করে সোমবার পুলিশ এসইউভি গাড়ির চালককে গ্রেফতার করে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা দিল্লিতে। এই ঘটনা প্রসঙ্গে দিল্লির প্রাক্তন পুলিশ অফিসার এলএন রাও জানিয়েছেন যে এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা, দুর্ঘটনা নয়। আইনি পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে।

গ্রেফতার অভিযুক্ত
২৬ বছরের অভিযুক্ত চালকের গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এসইউভি গাড়ির অভিযুক্ত চালকের নাম অনুজ চৌধুরি, যে নিজেই একজন বেসরকারি কলেজের আইনের তৃতীয় বর্ষের পড়ুয়া। ফতেপুর বেরি পুলিশ থানার টিম তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, রবিবার অভিযুক্ত তার এসইউভি গাড়ি নিয়ে বাইক চালককে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়।

বাইকে ইচ্ছাকৃতভবে ধাক্কা
ভিডিওতে দেখা গিয়েছে, দ্রুত গতিতে আসা টাটা সুমো একটি বাইককে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। এই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দিল্লি পুলিশকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়। অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ) হর্ষ বর্ধন জানিয়েছেন যে রবিবার সকাল ৭টা ২১ মিনিটে এই দুর্ঘটনার বিষয়ে পিসিআরে ফোন করে জানানো হয়। বর্ধন বলেন, 'অর্জন গড় মেট্রো স্টেশনের কাছে পৌঁছে পুলিশ দেখে, রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ ক্ষতিগ্রস্ত অবস্থায় পরে রয়েছে। আহত বাইক চালকের নাম শ্রেয়াংস (২২), তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

শ্রেয়াংসের বয়ান চায় পুলিশ
পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি চিকিৎসার সময় কোনও বয়ান দিতে পারেনি এবং তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার ফলে অভিযোগকারীকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তিনি যেন তাঁর বয়ান রেকর্ড করায় পুলিশের কাছে।
|
কী ঘটেছিল
পুলিশ জানায়, প্রাথমিকভাবে শ্রেয়াংস জানিয়েছে যে আরাবল্লীতে শ্রেয়াংস ও তাঁর বন্ধুরা মিলে মন্দিরে গিয়েছিলেন এবং সেখান থেকে রবিবার বাইকে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় খুব খারাপভাবে গাড়ি চালানোর জন্য স্করপিও চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় শ্রেয়াংসের এবং স্করপিও চালক তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। ওই চালকের সঙ্গে অন্য বাইক চালকদেরও বচসা হয়। যা বাইক চালকদের দলে থাকা এক ইউটিউবার ক্যামেরা বন্দী করে। যাইহোক শ্রেয়াংস স্করপিও গাড়িটি অতিক্রম করে চলে যায়। কিন্তু ৪৫ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে যে স্করপিওটি দ্রুত গতিতে এসে শ্রেয়াংসের বাইকে ধাক্কা দিয়ে চলে যায়। শ্রেয়াংস বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ধারে রেলিংয়ের কাছে চলে আসে। বাইক আরোহীরা হেলমেট পরে থাকায় খুব সামন্য আঘাত লেগেছে এবং তাঁর প্রাণ বেঁচে গিয়েছে।












Click it and Unblock the Notifications