মায়ের পদবিও ব্যবহার করতে পারবে সন্তানরা! শোরগোল পড়ে গেল দিল্লি হাইকোর্টের রায়ে

সন্তান করা পদবি ব্যবহার করবে, বাবা না মায়ের- সেই স্বাধীনতা রয়েছে সন্তানের। সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি রায় দিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, সন্তান কার পদবি ব্যবহার করবে, তা স্থির অধিকার বাবার নেই।

সন্তান করা পদবি ব্যবহার করবে, বাবা না মায়ের- সেই স্বাধীনতা রয়েছে সন্তানের। সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি রায় দিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, সন্তান কার পদবি ব্যবহার করবে, তা স্থির অধিকার বাবার নেই। আদালত স্পষ্ট করে দিয়েছে, বাবা বা মা, যার হোক পদবিই ব্যবহার করেত পারে সন্তান। এটা সন্তানের অধিকার, তার খুশি।

মায়ের পদবিও ব্যবহার করতে পারবে সন্তানরা! রায় আদালতের

দিল্লি হাইকোর্টের এই রায় নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। দেশজুড়ে আলোচনা চলছে আদালেতর এই রায় নিয়ে। এতদিন সন্তান চিরাচরিতভাবে বাবার পদবি পেয়ে এসেছে। ব্যতিক্রম য়ে নেই, তা নয়। তা একেবারেই বিরল। সম্প্রতি এক নাবালিকা মেয়ে মায়ের পদবি ব্যবহার করতে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ ব্যক্তি, তারই পরিপ্রেক্ষিতে এই যুগান্তকারী রায় দিল আদালত।

ওই ব্যক্তি আবেদন জানিয়েছিলেন, নাবালিকা মেয়ে মায়ের পদবি ব্যবহার করছে, তাকে বাবার পদবি ব্যবহারের নির্দেশ দেওয়া হোক। নইলে বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অধিকার পেতে সমস্যা হতে পারে। আদালত এই মামলার শুনানির পর পত্রপাঠ তা খারিজ করে দিয়েছেন। বিচারপতি রেখা পল্লি নির্দেশ দিয়েছেন, সন্তান বাবা-মা যার খুশি পদবি ব্যবহার করতে পারে।

বিচারপতি বলেন, নাবালিকা মেয়ে যদি মায়ের পদবি ব্যবহার করে, তবে সমস্যা কী? এতে সে আর্থিক অধিকার থেকে বঞ্চিত হবে, এই যুক্তি টেকে না। নাবলিকা ছেলে-মেয়ের পদবি স্থির করার অধিকারী বাবা নয়। সন্তানের যে পদবি ভালো লাগে, সে সেই পদবিই ব্যবহার করতে পারে। তবে মেয়ের স্কুলের খাতায় বাবার নাম যেন থাকে, সেই আবেদন করতে পারেন ওই ব্যক্তি।

আদালত আরও জানায়, বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে হয়রান করতেই ওই ব্যক্তি সন্তাবনের পদবি নিয়ে মামলা করেছেন। তবে আমাদের দেশে বা রাজ্যে মাসের পদবি ব্যবহারের নজির নতুন নয়। যেমন চিত্রতারকা মুনমুন সেনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন, তাঁরা তাঁদের মায়ের পদবি ব্যবহার করেন। তাঁরা বাবার পদবি ব্যবহার করে না। বাবা ভরত দেববর্মার সঙ্গে তাঁদের সুসম্পর্ক থাকা সত্ত্বেও তাঁরা বরাবর মায়ের পদবি ব্যবহার করে আসছেন। তাঁদের ক্ষেত্রে এমন প্রশ্ন এখনও ওঠেনি। এমন উদাহারণ আরও আছে। তাই ছেলে বা মেয়ে যদি তাঁদের ইচ্ছামতো বাবার পদবি ব্যবহার না করে মায়ের পদবি ব্যবহার করতে চায় বা ব্যবহার করে, তাতে অপরাদের কিছু নেই, এটা তাদের ব্যক্তিগত অধিকার। বাবা বা মা- যে কারও পদবি তারা ব্যবহার করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+