সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে অর্ণব, মিডিয়া ট্রায়াল নিয়েও কটাক্ষ
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে অর্ণব, মিডিয়া ট্রায়াল নিয়েও কটাক্ষ
এবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি হাইকোর্টের তোপের মুখে পড়লেন রিপাবলিক টিভির সাংবাদিক অর্ণব গোস্বামী। পাশাপাশি এই মামলা প্রসঙ্গে আরও সংবেদনশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনার কথাও বলতে শোনা যায় দিল্লি হাইকোর্টের বিচারপতিদের।

মানহানির মামলা শশী থারুরের
এদিকে এর আগে সুনন্দা পুষ্করের মৃত্যু মামলা নিয়ে খবর পরিবেশনের সময় ভুল্য তথ্য সামনে আনা ও মানহানির অভিযোগে রিপাবলিক টিভির বিরুদ্ধে সরব হন করেছিলেন সুনন্দা পুষ্করের স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুর। ক্ষতিপূরণ চেয়ে রিপাবলিক টিভির এডিটর-ইনৃচিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধেও মামলা দায়েক করেন শশী থারুর।

অর্ণব গোস্বামীর তীব্র সমালোচনায় দিল্লি হাইকোর্ট
এদিন এই মামলার শুনানি চলাকালীন অর্ণ গোস্বামীর তীব্র সমালোচনা করতে দেখা যায় বিচারপতি মুক্তা গুপ্তাকে। তাঁর সাফ কথা, আদালত কোনও বাবেই মিডিয়ার স্বাধিকারে হস্তক্ষেপো করতে চাইছে না বা কণ্ঠরোধও করতে চাইছে না। কিন্তু একিসাথে চলমান তদন্তের সাথে এই ধরণের ববিবেচনাহীন মিডিয়া ট্রায়াল খুবই বিপজ্জনক।

জুলাই ও অগাস্ট মাসের শো ঘিরেই অভিযোগ
এদিকে জুলাই ও অগাস্ট মাসে রিপাবলিক টিভিতে সম্প্রচারিত একাধিক শো-তে সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশী থারুরের বিরুদ্ধে একাদিক গুরুতর অভিযোগ তোলা হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি সেখানে অর্ণব গোস্বামীর দাবি এই ঘটনায় দিল্লি পুলিশের থেকে অনেক ভালো তদন্ত করছে তিনি ও তাঁর চ্যানেল। এমনকী তিনি একপ্রকার নিশ্চিত যে তাকে হত্যা করেছেন শশী থারুরই।

অর্ণবকে সাংবাদিকতার পাঠ দিল্লি হাইকোর্টের
আর এই বক্তব্যেই চটে যান ওই বরিষ্ঠ কংগ্রেস নেতা। এমনকী দিল্লি পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে এক তরফা অভিযোগ তোলায় আদালতেরও তীব্র সমালোচনার মুখে পড়েন বরাবরের বিতর্কিত সাংবাদিক অর্ণব গোস্বামী। এই প্রসঙ্গে ২০১৭ সালের ১ লা ডিসেম্বর কোর্টের তরফে জারি করা একটি নির্দেশিকার কথাও মনে করানো হয়। কোনও ফৌজদারি মামলায় পুলিশি একবার তদন্তে হাত লাগালে, সমান্তরাল ভাবে সংবাদমাধ্যম গুলো আর তদন্ত চালাতে পারে না বলেও এদিন অর্ণবকে স্মরণ করায় দিল্লি হাইকোর্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications