জামিন নাকোচ চিদাম্বরমের, সাক্ষীদের প্রভাবিত করার যুক্তিতে খারিজ আবেদন
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। কারণ হিসেবে দেখানো হয়েছে প্রভাবশালী হওয়ায় জামিন পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। তিহার জেলে রাখা হয়েছে চিদাম্বরমকে। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সভােনত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। এবারও তাই হয়েছে। তবে এবার জামিনের আবেদন খারিজ করার কারণ হিসেবে দেখানো হয়েছে জামিন পাওয়ার পর এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। চিদাম্বরমের বিরুদ্ধে দোষ প্রমাণিত হল ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যদিও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ এবং পদক্ষেপকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। রাজনৈতির স্বার্থ চরিতার্থ করার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এই নিয়ে সরব হয়েছে কংগ্রেসও।
এই মামলায় ইডির নজরে রয়েছে চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমও। তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইডি। চিদাম্বরমের হয়ে আইনি লড়াই লড়ছেন চিদাম্বরমের কপিল সিবল, অভিষেক মনুসিংভিরা। এই মামলায় রাজসাক্ষী হয়েছে শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications