হজ আয়োজকদের স্থগিত কোটা পুনরুদ্ধার, দিল্লি হাইকোর্ট বলল তা সংবিধান দ্বারা সুরক্ষিত

দিল্লি হাইকোর্ট সম্র্aতি হজ আয়োজকদের নিবন্ধন করা শংসাপত্র ও হজ কোটা পুনরুদ্ধার করেছে। এরপর বিচারপতি চন্দ্রধরি সিং বলেন, যদি নিবন্ধিত শংসাপত্র ও হজ কোটা স্থগিত থাকে, তবে নিবন্ধিত তীর্থযাত্রীরা তাদের ধর্মীয় দায়িত্ব পালনে অক্ষম হবে।

দিল্লি হাইকোর্ট জানায়, নিবন্ধিত হজ তীর্থযাত্রীদের ধর্মীয় দায়িত্ব পালন আমাদের সংবিধান দ্বারা সুরক্ষিত। তা স্থগিত করার অর্থ সংবিধানকে অমান্য করা। বিচারপতি সিংয়ের আদেশে বলা হয়েছে, "এই আদালতের ধারণা যে, এ ধরনের পদক্ষেপ বর্তমান হজ নীতির উদ্দেশ্যকে হারিয়ে দেবে।"

image of macca

তিনি আরো বলেন, এটি ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে অবমাননাকর বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ ধর্ম পালন, প্রচার এবং প্রচারের স্বাধীনতার নিশ্চয়তা দেয়।

এদিন দিল্লি হাইকোর্ট এইচজিওগুলির দায়ের করা একটি আবেদনের শুনানি করছিল। ১৮ মে নিবন্ধিত শংসাপত্র ও হজ কোটা প্রাথমিকভাবে জারি করা হয়। তারপর 25 ২৫ মে তা স্থগিত করে দেয় কেন্দ্রীয় সরকার। সরকারের কাছে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে এই স্থগিতাদেশ জারি করা হয় কেন্দ্রের সরকারের পক্ষ থেকে।

এখানে উল্লেখ্য, সরকার তার হজ নীতির অংশ হিসাবে কিছু বেসরকারি সংস্থাকে এইচজিও হিসাবে নিবন্ধন করে। সেই নিবন্ধন অনুসারে একটি নির্দিষ্ট কোটার লোকেদের প্রতি বছর হজ করতে সৌদি আরবে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। তা আসলে ইসলাম দ্বারা বাধ্যতামূলক একটি তীর্থযাত্রা। যা হজযাত্রা হিসেবেই পরিচিত।

ঐতিহ্যগতভাবে, ভারতের অধিকাংশ হজযাত্রী হজ কমিটি অফ ইন্ডিয়া নামে একটি সরকারি সংস্থার মাধ্যমে ভ্রমণ করেন। বাকিরা এইচজিও-এর মাধ্যমে তা করেন। যদিও আবেদনকারী এইচজিও-এর শংসাপত্রগুলি পুনরুদ্ধার করার আবেদন করেন। স্থগিতাদেশ তুলে দিলেও বিচারপতি সিং সরকারকে এইচজিওগুলির বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।

image of macca

তীর্থযাত্রীরা আবেদনকারীর পক্ষ থেকে ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং কোনো বাধা ছাড়াই যাতে হজ যাত্রা করতে সক্ষম হন, তার জন্যই এই আবেদন। এই আবেদনের ভিত্তিতে মামলা শোনেন হাইকোর্টে বিচারপতি।

এই মামলা শোনার পর বিচারপতি চন্দ্রধরি সিং স্থগিতাদেশ প্রত্যাহার করে নিবন্ধন করা শংসাপত্র ও হজ কোটা পুনরুদ্ধার করেছেন। এর ফলে ধর্ম পালন, প্রচারে কোনো বাধা থাকবে না। নিবন্ধিত হজ তীর্থযাত্রীরা ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+