মহুয়া মিত্রের মানহানির মামলা! নিম্ন আদালতের রায় বাতিল করল দিল্লি হাইকোর্ট
মহুয়া মৈত্রের দায়ের করা মানহানির মামলায় সেশন কোর্টের আদেশ বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা মানহানির মামলায় সেশন কোর্টের আদেশ বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট। একটি সর্বভারতী সংবাদ মাধ্যমের সম্পাদকের করা আবেদনের ভিত্তিতে সেশন কোর্ট মহুয়া মৈত্রের করা মামলায় স্থগিতাদেশ দিয়েছিল। এদিন বিচারপতি ব্রিজেশ শেঠি মহুয়া মৈত্রের করা আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন।

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র মানহানির মামলায় সেশন কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন। ২৫ জুন সংসদে বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ পরিবেশন করেছিল সর্বভারতীয় সংবাদ মাধ্যম। মহুয়া মৈত্র আবেদনে বলেছিলেন, সেশন কোর্টে মানহানির মামলা হস্তক্ষেপ করা উচিত হয়নি।
বিচার চলাকালীন সাংবাদিকের আইনজীবী যুক্তি দিয়েছেন, বর্তমান আবেদন গ্রহণযোগ্য নয়। পাল্টা শুনানিতে মহুয়ার আইনজীবী বলেছেন, সেশন কোর্টে উচিত হয়নি এই মামলায় স্থগিতাদেশ দেওয়া।
অধিবেশন শুরুর দিনেই সংসদে দেওয়া নিজের প্রথম ভাষণে সাড়া ফেলে দিয়েছিলেন মহুয়া মৈত্র। অনেক বিরোধী সাংসদও পিছন থেকে এই ভাষণের প্রশংসা করেছিলেন। মহুয়ান সেই ভাষণে উঠে এসেছিল আমেরিকার প্রাবন্ধিক মার্টিন লংম্যানের নাম। তাণর লেখা থেকেই উদ্ধৃত করেছিলেন মহুয়া। তাঁর বক্তব্য ছিল মোদী সরকার কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রবেদনে বলা হয় মহুয়া মার্টিন লংম্যানকে নকল করেছেন। যা অবমাননাকরবলেই দাবি করেন মহুয়া। এরপরেই দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন মহুয়া।












Click it and Unblock the Notifications