গাড়িতে একা থাকলেও কেন পরতে হবে মাস্ক? করোনা আবহে কী জানাল দিল্লি হাইকোর্ট

গাড়িতে একা থাকলেও পরতে হবে মাস্ক ৷ বুধবার এই নির্দেশই দিল দিল্লির উচ্চ আদালত ৷ আর এই নির্দেশ দিতে গিয়ে দিল্লি হাই কোর্ট জানিয়েছে যে যেখানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা থাকবে, সেখানে একটা গাড়িকেও 'পাবলিক প্লেস' হিসেবে ধরতে হবে৷ আদালতের মতে, মাস্ক হচ্ছে একটা সুরক্ষা কবচ৷ যা একজন মানুষ তাঁর নিজের জন্য এবং তাঁর চারপাশে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য পরেন৷

মাস্ক না পরায় ৫০০ টাকা জরিমানা

মাস্ক না পরায় ৫০০ টাকা জরিমানা

এক ব্যক্তি একা গাড়িতে ছিলেন৷ তিনি মাস্ক না পরায় তাঁকে জরিমানা করা হয়৷ সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করা হয়৷ মোট তিনজন মামলা করেন৷ তার মধ্যে ছিলেন আইনজীবী সৌরভ শর্মা৷ তাঁকে মাস্ক না পরায় ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছিল৷ সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেন বিচারপতি প্রতিভা এম সিং৷

'কেন মাস্ক পরতে আপত্তি তুলছেন?'

'কেন মাস্ক পরতে আপত্তি তুলছেন?'

তিনি বলেন, 'যদি আপনি একাই গাড়িতে থাকেন, তাহলেও কেন মাস্ক পরতে আপত্তি তুলছেন? এটা তো আপনার নিজের সুরক্ষার জন্য৷ প্যানডেমিকের সংকট বেড়ে গিয়েছে৷ কোনও ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হোক না হোক, তাঁর মাস্ক পরা উচিত৷' সারা বিশ্বের বিজ্ঞানী এবং সরকারের উদাহরণ তুলে ধরে তিনি জানান যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুরক্ষিত থাকতে এটা অন্তত করা যেতেই পারে৷

গাড়িতে একা থাকলেও কেন মাস্ক পরতে হবে?

গাড়িতে একা থাকলেও কেন মাস্ক পরতে হবে?

কিন্তু গাড়িতে একা থাকলে, কেন মাস্ক পরতে হবে? এই বিষয়টিও ওই নির্দেশে স্পষ্ট করেছে দিল্লি হাই কোর্ট৷ আদালতের মতে, যখন কোনও গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায়, তখন অনেক সময় চালক জানলা খোলেন৷ যেহেতু করোনা ভাইরাস সংক্রামক, তাই ওই সময় যে কেউ আক্রান্ত হতে পারেন৷

দিল্লি সরকার এবং কেন্দ্রের আইনে ফারাক

দিল্লি সরকার এবং কেন্দ্রের আইনে ফারাক

উল্লেখ্য, দিল্লির আম আদমি পার্টির সরকার এই নিয়ে গত বছর এপ্রিলেই একটি নিয়ম তৈরি করেছিল৷ যেখানে বলা হয়েছিল যে গণপরিবহণ হোক বা ব্যক্তিগত গাড়ি, মাস্ক পরতেই হবে যাত্রী ও চালককে৷ কিন্তু আবেদনকারীদের দাবি, ওই একই সময় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে গাড়িতে একা থাকলে মাস্ক পরার দরকার নেই৷ তাই তাঁরা মামলা করেছেন৷ এদিকে এই মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে হাই কোর্টকে জানানো হয় যে গাড়িতে চালক একা থাকলে, মাস্ক পরতেই হবে বলে কোনও নিয়ম তৈরি করা হয়নি৷ তবে কোনও রাজ্য এই নিয়ে আলাদা কোনও নিয়ম করতেই পারে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+