Arvind Kejriwal: মিলল না অন্তর্বর্তী জামিন, কেজরিওয়ালের আবেদনে কী জানাল দিল্লি হাইকোর্ট

আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে তাঁর অন্তর্বর্তী জামিনের মামলা শোনা হল না। পরবর্তী শুনানির দিন ৩ তারিখ ধার্য করা হয়েছে। কাজেই ৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে কিংপিন বলে আদালতে দাবি করেছিল ইডি। ইডির এই গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।

Arvind Kejriwal

ইডি হেফাজতেই রয়েছেন তিনি। দিল্লি হাইকোর্টে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার নেতৃত্বাধীন বেঞ্চে ছিল মামলার শুনানি। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনুসিংভি কেজরিওয়ালকে অবিলম্বে জামিন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তাতে বিচারপতিদের বেঞ্চ ইডির মতামত জানতে চায়। এবং ৩ এপ্রিলের মধ্যে ইডিকে এই নিয়ে মতামত জানানোর নোটিস দেওয়া হয়েছে।

আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। জেল থেকেই সরকারি কাজ পরিচালনা করছেন। এদিকে আজই দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী জানিয়েছেন আগামীকাল সাংবাদিক বৈঠক করে কেজরিওয়াল জানাবেন আসলে আবগারি দুর্নীতির টাকা কার কাছে রয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারিতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে দাবি করেছে অবিজেপি দলগুলি। পরিকল্পনা করেই কেজরিওয়ালকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আবগারি দুর্নীতি মামলায় ইডি কেজরিওয়ালকে ৯ বার সমন পাঠিয়েছিল। কিন্তু ৯ বার তলব করা হলেও কেজরিওয়াল হাজিরা দেননি। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি। সেদিন রাতেই কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা দুয়েক তাঁকে জেরা করার পর গ্রেফতার করে ইডি। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে ইডির সদর দফতরে। পরের দিন আদালতে পেশ করা হলে জামিনের আর্জি জানান অভিষেক মনুসিংভি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+