বাবা মারছে মা ও দিদিকে, ভিডিও তুলে পুলিশে দিল ছোট মেয়ে
বাবার হাতে মা ও দিদিকে মার খেতে দেখে তা ভিডিও করে রেখেছিল বাড়ির ছোট মেয়ে। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মারধরের অভিযোগ উঠেছে দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে।
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : বাবার হাতে মা ও দিদিকে মার খেতে দেখে তা ভিডিও করে রেখেছিল বাড়ির ছোট মেয়ে। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মারধরের অভিযোগ উঠেছে দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে।
অভিযোগ সেই আইনজীবী নিজের স্ত্রী ও বড় মেয়েকে মারধর করেছেন। এবং এটা তিনি নিয়মিত করে থাকেন। এক মিনিটের ভিডিওতেও দেখা যাচ্ছে, নিজের বড় মেয়েকে মেরে মাটিতে ফেলে দিচ্ছেন ওই ব্যক্তি। মাটিতে পড়ে যাওয়ার পরে মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আরও মারছেন।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে। এই এলাকাটি অত্যন্ত অভিজাত বলে পরিচিত। সমাজের উচ্চ প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিদের বাস এখানে। স্ত্রীর অভিযোগ, তাঁর ১৫ বছর বিয়ে হয়েছে। এবং নিয়মিত স্বামী তাঁকে মারধর করেন।
এমনকী নিজের মেয়েরাও স্বামীর মারধরের হাত থেকে রেহাই পায় না। স্ত্রীর অভিযোগ, তিনি পুত্র সন্তানের জন্ম দিতে পারেননি। আর সেজন্যই গঞ্জনার পাশাপাশি দিনের পর দিন স্বামীর হাতে শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে।












Click it and Unblock the Notifications