মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল না, নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট
মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল না, নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট
নির্ভয়ার খুনিদের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। অপরাধী মুকেশ কুমারের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, ট্রায়াল কোর্টের নির্দেশে কোনও ভুল নেই। গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে নগর দায়রা আদালতে যাবে বলে জানিয়েছেন মুকেশ কুমারের আইনজীবী। বিচারপতি মনমোহন এবং সঙ্গীতা ধিঙ্গরা সেহগাল জানিয়েছেন গত ৭ জানুয়ারি জারি হওয়া সাজাপ্রাপ্ত মুকেশ কুমার সিংয়ের মৃত্যু পরোয়ানার ওপর কোনও শুনানি হবে না।

২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি নিয়ে সংশয় তৈরি হয় বুধবার। সুপ্রিম কোর্ট কিউরেটিভ পিটিশন খারিজ করে দেওয়ার পরই মৃত্যু পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির আদালতে পিটিশন দাখিল করে অপরাধী মুকেশ কুমার। একইসঙ্গে, প্রাণভিক্ষার আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় সে। সংশোধনাগার কর্তৃপক্ষ আদালতে জানায়, প্রাণভিক্ষার আবেদন জানানোয় অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তাদের কাছে। আর্জি খারিজও করে দিলে, তার ১৪ দিনের মধ্যে মৃত্যুদণ্ড বহাল করা যায় না। সেই যুক্তিতেই ২২ জানুয়ারি চার অপরাধীকে ফাঁসি দেওয়া যাবে না।
যদিও তাদের যুক্তিকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, 'সুপ্রিম কোর্ট রিভিউ, কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে। ট্রায়াল কোর্টের রায়ে কোনও ভুল নেই। কাজেই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশ যে আপিল করেছিল, তা খারিজ করে দেওয়া হচ্ছে।’ দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২২ জানুয়ারি চার সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসিকাঠে ঝোলানোর কথা। চলতি মাসের শুরুতেই দিল্লির আদালত চার জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। ২২ তারিখ সকাল সাতটা নাগাদ মৃত্যুদণ্ড দেওয়ার কথা পবন গুপ্তা, অক্ষয়, বিনয় শর্মা ও মুকেশ সিং–কে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications