দিল্লি দাঙ্গায় সরাসরি যোগের অভিযোগ, ফের খারিজ উমর খালিদের জামিনের আবেদন

ফের খারিজ উমর খালিদের জামিনের আবেদন

মঙ্গলবার দিল্লি দাঙ্গায় আদালত উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে উমর খালিদকে গ্রেফতার করা হয়। ইউএপিএ ধারার অধীনে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ নিয়ে আসা হয়েছিল তাঁর বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টের বিশেষ প্রসিকিউটর অমিত প্রসাদ উমর খালিদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উমর খালিদ যে বক্তৃতা দিয়েছিলেন, তা উস্কানিমূলক।

জামিনের আবেদন খারিজ খালিদের

জামিনের আবেদন খারিজ খালিদের

উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গা ও বিক্ষোভের ঘটনায় খালিদ, শারজিল ইমাম এবং অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে অভিযুক্ত করা হয়। আদালতের তরফে জানান হয়, উমর খালিদকে জামিন দেওয়ার কোনও কারণ নেই। খাদিলকে দিল্লির দাঙ্গার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত করা হয়েছে। খালিদকে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। তারপর থেকে তিনি হেফাজতে রয়েছেন।

উমর খালিদের আবেদন

উমর খালিদের আবেদন

জামিনের আবেদনে জহর লাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের তরফে জানানো হয়, তিনি একটি অহিংস বিক্ষোভ দেখিয়েছিলেন। যখন হিংসার ঘটনা শুরু হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন না। তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির অমরাবতীতে বক্তব্য রাখার সময় তিনি বিপ্লব কথাটি উল্লেখ করেছেন। এই বিপ্লব কোনও হিংসাত্মক কথা নয় বা কোনও হিংসার ঘটনাকে উস্কানি দেয় না।

বিরোধিতা দিল্লি পুলিশের

বিরোধিতা দিল্লি পুলিশের

দিল্লি পুলিশের তরফে উমর খালিদের জামিনের আবেদন খারিজ করা হয়। দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়, দাঙ্গার ষড়যন্ত্রে যে উমর খালিদের ভূমিকা রয়েছে, হোয়াটস অ্যাপ গ্রুপ ও বিভিন্ন তথ্য থেকে প্রমাণ পাওয়া গিয়েছে। উমর খালিদের পাশাপাশি তাঁর গ্রেফতার করা বাকি সবার জামিন খারিজ হয়ে যায়। এর আগে ২০২২ সালের ২৪ মার্চ উমর খালিদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমানের সত্যতা রয়েছে বলে সেই সময় আদালতের তরফে জানানো হয়।

দিল্লির দাঙ্গা

দিল্লির দাঙ্গা

নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকত্ব নথিভুক্তিকরণের বিরুদ্ধে একটি বিক্ষোভ হিংসার আকার ধারণ করে। মূহূর্তের মধ্যে তা দাঙ্গার আকার ধারণ করে। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন অংশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে সাম্প্রদায়িক উত্তেজনা থাকে উত্তর-পূর্ব দিল্লিতে। দিল্লির দাঙ্গায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। ৭০০ জন আহত হয়েছে। এই দাঙ্গা দিল্লি পুলিশের এক সদস্য যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+