করোনার 'থার্ড ওয়েভ' দিল্লিতে, স্বীকার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
করোনার 'থার্ড ওয়েভ' দিল্লিতে, স্বীকার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে দেশে। রাজধানী দিল্লিতে শুরু হয়ে গিয়েছে থার্ড ওয়েভ। জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ৭০০০ ছুঁই ছুঁই। থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে সতর্ক করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাতেই আরও উদ্বেগ বেড়েছে। কারণ ইউরোপে ইতিমধ্যেই করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে সংক্রমণ রুখতে লকডাউনের পথে হেঁটেছে একাধিক দেশ। দীপাবলিতে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনার থার্ড ওয়েভ
দিল্লিতে ফের লাগাম ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। দৈনিক সংক্রমণ প্রায় ৭ হাজার ছুঁই ছুঁই। করোনা বাড়তে পারে আশঙ্কায় ৯০০০ বেড তৈরি করা হয়েছিল। তারমধ্যে ৬৮০০ বেড ভর্তি হয়ে গিয়েছে দিল্লিতে। তাতেই উদ্বেগ বেড়েছে কেজরিওয়াল সরকারের। করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে হিয়েছে বলে মনে করছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

হাসপাতালে বেড বাড়াতে আদালতে
করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে রাজধানী দিল্লিতে আশঙ্কা করে বেসরকারি হাসপাতালেও বেড বাড়াতে চাইছে কেজরিওয়াল সরকার। সেটা বাধ্যতামূলক করতে সুপ্রিম কোর্টেও যাওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। সরকারি এবং বেসরকারি সব হাসপাতালে বেড বাড়ানো বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমল
গত ২৩ ঘণ্টায় দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সংক্রমণের সংখ্যাও অনেক কম। তবে দেশে মোট সংক্রমণ ৮৩ লক্ষের গণ্ডি পেরিয়েছে। শীতকালে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষকরাও এই নিয়ে সতর্ক করেছে। তার উপরে দিল্লিতে বাড়ছে বায়ুদূষণ। তাতে আরও সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাজি নিষিদ্ধ
করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বাজি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। সেই একই পথে হেঁটেছে ওড়িশা সরকারও। পশ্চিমবঙ্গেও রাজ্য বাসীকে বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জনানো হয়েছে। অধিকাংশ রাজ্যই এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।












Click it and Unblock the Notifications