আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের
আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের
হিংসাত্মক আন্দোলন নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি এস মুরলিধর বলেছেন, আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না। তাই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে দিল্লির হিংসা দমনে ব্যর্থতার জন্য দিল্লি পুলিসকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে।

১৯৮৪ পুনরাবৃত্তি যেন না হয়
জ্বলছে দিল্লি। আক্রান্ত সাধারণ মানুষ থেকে পুলিস প্রশাসন সকলেই। হিংসায় এক গোয়েন্দা অফিসারের পর্যন্ত গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এরকম একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে রাজধানীর বুকে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দাবি করে কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছে দিল্লি হাইকোর্ট। কোনওভাবেই আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না বলে সরকারকে সতর্ক করেেছন বিচারপতি এস মুরলিধর। আতহদের চিকিৎসা নিরাপদ পথ প্রস্তুতের আবেদনের প্রেক্ষিতে দুপুর সাড়ে বারোটায় জরুরি ভিত্তিতে দুই বিচারপতির বেঞ্চে শুনানির সময় এই বার্তা দেন বিচারপতি। প্রসঙ্গত উল্লেখ্য ইন্দিরাগান্ধীর মৃত্যুর পর ১৯৮৪ সালে শিখ দাঙ্গায় এভাবেই আগুন ছড়িয়েছিল রাজধানী দিল্লিতে।

সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
দিল্লি হাইকোর্টের শুনানির আগে সুপ্রিম কোর্টে দিল্লির হিংসা নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিসকে। সুপ্রিম কোর্টে বিচারপতি জোসেফের বেঞ্চ হিংসা দমনে পুলিসের অদক্ষতার অভিযোগ করেছে। পুলিস আগে থেকে তৎপর না হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকী পুলিস উষ্কানি মূলক মন্তব্য বন্ধেরও কোনও উদ্যোগ নেয়নি বলে ভর্ৎসনা করেছেন বিচারপতি। দিল্লি পুলিসের পেশাদারিত্ব এবং দক্ষতার অভাব রয়েছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির।

দিল্লি পুলিসের পাশে ডোভাল
পরিস্থিতি এতোটাই উত্তপ্ত যে শেষে ময়দানে নামতে হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। মঙ্গলবার রাতেই মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ পরিদর্শন করেছেন তিনি। কথা বলেছেন সেখানকার পুলিস অফিসারদের সঙ্গে। দিল্লির পুলিসের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন তিনি। উর্দির উপর মানষকে ভরসা রাখার আবেদন জানিেয়ছেন অজিত ডোভাল।












Click it and Unblock the Notifications