পাচৌরিকে পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ উচ্চ আদালতের
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি: এক মহিলাকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় নোবেল শান্তি পুরস্কার জয়ী বিজ্ঞানী রাজেন্দ্র পাচৌরিকে পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিল দিল্লির উচ্চ আদালত।
দিল্লি পুলিশ এফআইআর দায়ের করার পরই গ্রেফতারি এড়াতে ৭৫ বছরের পাচৌরি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানান। আদালত সেই আর্জি গ্রহণ করে নিম্ন আদালতে পাচৌরিকে আবেদন জানাতে ও আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতারি না করতে নির্দেশ দেয়।

রাজেন্দ্র পাচৌরি, ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার পান। বর্তমানে তিনি রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কমিটির প্রধান। এছাড়া তিনি 'দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট' নামে একটি সংস্থারও প্রধান।
সম্প্রতি তাঁরই অধীনস্থ এক মহিলা তাঁর বিরুদ্ধে দিল্লির এক থানায় যৌন হয়রানির অভিযোগ আনেন। রাজেন্দ্রর বিরুদ্ধে অশালীন আচরণ, ইমেল, এসএমএস মারফত যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।












Click it and Unblock the Notifications