‌নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত মুকেশের ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করল আপ সরকার

‌নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত মুকেশের ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করল আপ সরকার

নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। আম আদমি পার্টি শাসিত দিল্লি সরকার এবার মুকেশের ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করল। এই মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত হল মুকেশ।

‌নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত মুকেশের ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করল আপ সরকার


নিয়ম অনুযায়ী, ক্ষমা প্রার্থনার আবেদন পাঠানো হয় লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজালের কাছে, সেখান থেকে তা পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে। চার সাজাপ্রাপ্ত আসামি অক্ষয়, মুকেশ, পবন ও বিনয়ের মৃত্যুদণ্ডের দিন নির্ধারণ হয়েছে ২২ জানুয়ারি। তবে জানা গিয়েছে, চার জন সাজাপ্রাপ্তদের মধ্যে একজনও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেনি। ২৩ বছরের প্যারামেডিক্যালের ছাত্রীর মা জানিয়েছেন সাজাপ্রাপ্তরা কিউরেটিভ ও ক্ষমা প্রার্থনার মতো আইনি পদ্ধতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাদের মৃত্যুদণ্ড দিতে দেরি করাচ্ছে। যদিও দিল্লি সরকার মুকেশ কুমার সিংয়ের ক্ষমা প্রার্থনা প্রত্যাখান করার প্রস্তাব পাঠিয়েছিল রাষ্ট্রপতির কাছে এবং তারপর তা পাঠানো হয় গর্ভনরের কাছে। উপ–মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গণমাধ্যমকে জানিয়েছেন যে বিদ্যুৎ গতিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর মধ্য রাতে দিল্লির চলন্ত বাসে নির্মমভাবে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যালের ছাত্রী। তিনি ওই বছরের ডিসেম্বরেই সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যান। দেশজুড়ে নির্ভয়া গণধর্ষণ নিয়ে রোষের মুখে পড়তে হয়েছিল দিল্লির পুলিশ–প্রশাসনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+