চিকিৎসকদের হেনস্থাকারীদের বিরুদ্ধে অমিত শাহর সুরে কড়া বার্তা অরবিন্দ কেজরিওয়ালেরও

করোনা সংক্রমণে জর্জরিত দেশ। এই পরিস্থিতিতে করোনা রুখতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। আর এই পরিস্থিতিতেই আতঙ্কের জেরে ফের চিকিৎসকদের সঙ্গে খারাব ব্বহারের উদাহরণ উঠে এল। করোনা ছড়িয়ে যাবে বাড়িতে, তাই ভাড়াটে হিসাবে বাড়িতে চিকিৎসকদের থাকতে দিচ্ছেন না বহু বাড়িওয়ালা। এমন ঘটনার কথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে। আর ঘটনাটি সামনে আসে যখন দিল্লির এইমস-র কয়েকজন চিকিৎসকদের নিয়ে খবর প্রকাশিত হয়।

অসহায় বহু চিকিৎসক

অসহায় বহু চিকিৎসক

এই অবস্থায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন অসহায় বহু চিকিৎসক ও চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। এরপরই ময়দানে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উঠে আসে আশ্বাসবাণী। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির এইএমস-এর চিকিৎসকদের চিঠি পেয়েই দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন।

বাড়িওয়ালাদের কড়া বার্তা কেজরিওয়ালের

বাড়িওয়ালাদের কড়া বার্তা কেজরিওয়ালের

এবার এই একই সুরে দিল্লির বাড়ির মালিকদের সতর্ক করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন এক সাংবাদিক বেঠকে তিনি জানিয়ে দেন যে, কোনও মতেই সেই সমস্ত বাড়িওয়ালাদের ছাড়া হবে না যাঁরা অমানবিক পরিস্থিতিতে চিকিৎসকদের বাড়ি ছেড়ে যেতে বলেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দিল্লিকে আস্বস্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লিকে আস্বস্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

এদিকে ২১ দিনের লকডাউনের মধ্যে রাজ্যবাসীর খাদ্যসামগ্রীর কোনও অভাব হবে না। জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া তিনি আরও জানান যে দিল্লিতে এখন করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে লকডাউনের বিষয়ে কড়াকড়ির কথা এদিনও বলেন তিনি।

চিকিৎসকদের আশ্বাসবাণী কেন্দ্রের

চিকিৎসকদের আশ্বাসবাণী কেন্দ্রের

এদিকে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন চিকিৎসকদের প্রতি আশ্বাসবাণীতে জানিয়েছেন যে, কোনএ মতেই যেন কেউ আতঙ্কিত না হন। বাড়িওয়ালাদের এমন হুমকি ঘটনা অনভিপ্রেত বলেও জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+