নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিল্লি সরকারের

উত্তর দিল্লির পুরসভা এই ঘটনায় ওই প্রকল্পের সঙ্গে যুক্ত ৩ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছেন। ওই নির্মীয়মাণ বহুতলের মালিক এবং ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
মৃতের পরিবার ছাড়াও এই ঘটনায় যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং যারা আহত হয়েছেন কিন্তু জখম গুরুতর নয়, তাদেরকে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার কথা বলা হয়েছে।
এনডিএমসির তরফে ইতিমধ্যেই স্থানীয় পুলিশকে মালিক ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন, বিভাগীয় কমিশনাল ধরম পাল।
ধরম পাল জানিয়েছেন, ওই বাড়ির দ্বিতীয় তলের জন্য অনুমোদন ছিল না। এবং বেআইনিভাবে দ্বিতীয় তল তোলা হচ্ছিল। তার উপরে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হিন্দু রাও ও নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications