দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ, কেন এই সিদ্ধান্ত দিল্লি সরকারের
দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ, কেন এই সিদ্ধান্ত দিল্লি সরকারের
বিষাক্ত শ্বাস নিচ্ছেন দিল্লি বাসী। বায়ু দূষণ এতটাই মারাত্মক আকার নিয়েছে যে ফের করোনা পরিস্থিতির মত ওয়ার্ক ফ্রম হোম অর্ডার জারি করা হয়েছে। দিল্লির ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেটার নয়ডার ১ থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। শত চেষ্টা করেও দূষণ রোধ করতে পারছেন না কেজরিওয়াল সরকার।

ওয়ার্ক ফ্রম হোম অর্ডার জারি
বিষবাতাসে ভরেছে রাজধানী। দূষণের মাত্রা রেড জোনে চলে গিয়েছে। শত চেষ্টা করেও দীপাবলির পরে দূষণ নিয়ন্ত্রণ করতে পারেনি কেজরিওয়াল সরকার। গতকাল থেকে রাজধানী দিল্লিতে ডিজেলের ভারী লরি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দূষণ। শেষে বিপদ থেকে বাঁচাতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে।

দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ
দীপাবলির আগে থেকেই দূষণ নিয়ন্ত্রণে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কেজরিওয়াল সরকার। সবরকম বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সেই বিষবাতাসে ভরেছে রাজধানী। ধোঁয়াশা নিয়ন্ত্রণ গোটা শহরে স্মোগ গান বসানো হয়েছে। কোথাও কোথায় কৃত্তিম বৃষ্টি করানো হচ্ছে। দিল্লি শহরে ডিজেল চালিত বড় গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধোঁয়াশা যাতে নীচে নামতে না পারে তার জন্য বিশেষ যন্ত্র দিয়ে সেটা উপরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

পাঞ্জাব সরকারকে চিঠি লেফটেন্যান্ট গভর্নরের
গতবার পর্যন্ত দিল্লিতে দূষণের জন্য পাঞ্জাব সরকারকে দায়ী করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেসময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের অমরিন্দর সিং। তিনি বারবার অভিযোগ করেছিলেন পাঞ্জাবের চাষিরা মাঠে শুকনো ফসল পোড়ান তার জন্যই ধোঁয়া এসে জমে দিল্লির আকাশে। কিন্তু এবার পাঞ্জাবে আপই সরকার গড়েছে। তাই এবার আর কেজরিওয়াল নন পাঞ্জাব সরকারকে চিঠি দিলেন লেফটেন্যান্ট গভর্নর।

পাল্টা তোপ কেজরিওয়ালের
এবার উল্টো সুর শোনা যাচ্ছে কেজরিওয়ালের কণ্ঠে। এবার তিনি বলেছে দূষণ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছু়ড়ি না করে কীভাবে দূষণ নিয়ন্ত্রণ এবং রোধ করা যায় তার প্রচেষ্টা করা উচিত। দূষণ মাত্রা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই গ্রেটার নয়ডার অনলাইনে স্কুল শুরু করা হয়েছে। বাজার-দোকানের উপরেও নিয়ন্ত্রণ আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ সপ্তাহে সাত দিন বাজার খোলা না রাখার কথা ভাবা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications