ফুচকা দিতে অস্বীকার করায় দিল্লির ফুচকাওয়ালাকে ১৮বার কুপিয়ে খুন, ধৃত ৫

ফুচকা পাতে দিতে অস্বীকার করায় দিল্লির মঙ্গলপুরী এলাকার এক ফুচকাওয়ালাকে ধারালো অস্ত্র দিয়ে ১৮ বার কুপিয়ে খুন করা হল। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জন নাবালক।

নয়াদিল্লি, ১১ এপ্রিল : ফুচকা পাতে দিতে অস্বীকার করায় দিল্লির মঙ্গলপুরী এলাকার এক ফুচকাওয়ালাকে ধারালো অস্ত্র দিয়ে ১৮ বার কুপিয়ে খুন করা হল। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জন নাবালক।

পুলিশের খবর অনুযায়ী মৃতের নাম রাজু (২৪)। রবিবার রাতে এই ঘটনা ঘটে। ধৃতরা পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে। ধৃত তিনজন হল গোগি (২২), অনিল (২৮) এবং নিখিল (২৪)। এরা সকলেই মঙ্গলপুরীর বাসিন্দা।

ফুচকা দিতে অস্বীকার করায় দিল্লির ফুচকাওয়ালাকে ১৮বার কুপিয়ে খুন, ধৃত ৫

মৃত রাজু মঙ্গলপুরীর ব্লক ১ এর বাসিন্দা। রাস্তার ধারে ফুচকা বিক্রি করে বাবার সঙ্গে। রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল রাজু ও তার বাবা। কিন্তু রাজুর বাবা প্রায় ২০০ মিটার আগে ছিলেন।

প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর অভিযুক্তরা মদ্যপ অবস্থায় রাজুর রাস্তা আটকায় এবং তাকে ফুচকা পরিবেশন করতে বলে। রাজু বলে ফুচকা বানানোর সামগ্রী শেষ হয়ে গিয়েছে। তাই ফুচকা পাওয়া যাবে না।

কিন্তু মদ্যপ অবস্থায় তারা জোর করতে থাকে রাজুকে। রাজু না বলায় তারা রাজুকে হেনস্থা করতে শুরু করে। এদের মধ্যে একজন আচমকা ছুরি বের করে বারবার কোপ মারতে থাকে রাজুকে। মোট ৮ বার রাজুকে কোপানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর।

মঙ্গলপুরী থানায় এই বিষয়ে মামলা দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+