দিল্লিতে কিশোরীকে ধর্ষণ করে খুন করার পর আগুনে পোড়াল দুষ্কৃতীরা
নয়াদিল্লি, ১ অগাস্ট : ফের রাজধানী দিল্লিতে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটল। ষোড়শী কিশোরীকে প্রথমে ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে কিশোরীর জ্বলন্ত দেহ বাড়ি থেকেই উদ্ধার হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে পূর্ব দিল্লিতে। জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে দুই যুবক কিশোরীকে উত্ত্যক্ত করছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার কিশোরীর মা মেয়ের জ্বলন্ত দেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছে মেয়েটি। তবে পরে দেখা যায়, মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে, মেয়েটির সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়েছে। কিশোরীর এক বান্ধবী পুলিশকে জানিয়েছে, প্রতিবেশী দুই যুবক কিশোরীর উপরে যৌন নির্যাতন চালিয়েছে। সেই বয়ানের উপরে নির্ভর করেই পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, ঘটনার দিন কিশোরী একাই ছিল বাড়িতে। অভিযুক্তরা বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে ও পরে খুন করার পরে প্রমাণ লোপাট করতে দেহ জ্বালিয়ে দেয়।
গতমাসেই আর এক কিশোরীর ধর্ষণ নিয়ে তোলপাড় হয়েছিল। সেই ঘটনায় আদালতে শুনানির আগেই ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এবং পরে মুখে অ্যাসিড ঢেলে খেতে বাধ্য করা হয়। পরে গত ২৬ জুলাই হাসপাতালে কিশোরীর মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications