Delhi Flood: কাটছে না বিপর্যয়, আজও জারি কমলা সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ
যমুনা যেন কাল যমুনার রূপ নিয়েছিল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। এমন বর্ষাকাল আগে দেখেননি িদল্লিবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারী বর্ষণ না হওয়ায় কিছুটা কমেছে যমুনা নদীর জল। আশা করা হচ্ছে বৃষ্টি নতুন করে না হলে ধীরে ধীরে বিপদসীমার নীচে নামবে জল।
এদিকে হিমাচল প্রদেশে এখনও কাটেনি বিপদ কাটেনি। কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। হিমাচল প্রদেশের মান্ডি জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখনও নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

খুব সামান্য হলেও বন্যার জল নামছে দিল্লিতে। অনেকটাই কমেছে যমুনা নদীর জল। লালকেল্লা, সুপ্রিমকোর্ট চত্ত্বর থেকে জল অনেকটাই নেমে গিয়েছে। তবে এখনও লালকেল্লায় পর্যটকদের প্রবেশেরক অনুমতি দেওয়া হয়নি। কারণ এখনও অনেক জায়গাতেই জল দাঁড়িয়ে রয়েছে। তা ছাড়া বন্যার জলের সঙ্গে কাদা মাটি এসে জমেছে লালকেল্লার ভিতরে। সেগুলি পরিষ্কার না করে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
নতুন করে ভারী বর্ষণ না হলে যমুনা নদীর জল বিপদ সীমার নীচ দিয়ে বইবে। এদিকে দিল্লির যে সব জায়গাগুলিতে জল জমে রয়েছে সেখানে এখনও স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার জল বাড়তে শুরু করার পর থেকেই স্কুল কলেজে ছুটি রয়েছে সেই সব জায়গায়। তার জেরে পড়াশোনারও ক্ষতি হচ্ছে। এদিকে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড থেকে বিপদ যেন কাটছেই না।
হিমাচল প্রদেশে আজও কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী ২ দিন হিমাচল প্রদেশে চলবে বর্ষণ। দেবপ্রয়গ-হরিদ্বারে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। কারণ অলকানন্দা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার জেরে গঙ্গার জল বাড়তে শুরু করে দিয়েছে। প্রবল বর্ষণে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস এবং হড়পা বাণ দেখা দিয়েছে। তার জেরে এখনও পর্যন্ত ১১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
হিমাচল প্রদেশের মাণ্ডি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বর্ষণে। একাধিক জায়গায় ধস নেমেছে। তার জেরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মানালি যাওয়ার রাস্তায় ধস নেমে পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে রাস্তা। বহু পর্যটক বিিভন্ন জায়গায় আটকে পড়েিছলেন। উত্তর ভারতের একাধিক রাজ্যে এবার রেকর্ড বর্ষণ হয়েছে। তার জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল অমরনাথ যাত্রাও।












Click it and Unblock the Notifications