Delhi Flood: ২০৮ মিটার উচ্চতা দিয়ে বইছে যমুনা, জল মগ্ন সুপ্রিম কোর্টের রাস্তা, বর্ষার তাণ্ডবে ১৪৫ জনের মৃত্যু
ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। বিপদসীমা ছাপিয়ে ২০৮ মিটার উচ্চতা দিয়ে বইছে যমুনা। দিল্লির এই পরিস্থিতির জন্য হরিয়ানা সরকারকে দায়ী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি অভিযোগ করেছেন হিরাকুঁদ বাধ থেকে অপর্যাপ্ত জল ছাড়ার কারণেই যমুনা নদী এই ভয়ঙ্কর আকার নিয়েছে। রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একাধিক বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যমুনা নদী সংলগ্ন এলাকার স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাসিন্দাদের বাইরে বেরোনো থেকে নিষেধ করা হয়েছে। যমুনা নদীর জল দিল্লির একাধিক জায়গায় বাড়তে শুরু করে দিয়েছে। একাধিক সরকারি দফতরে জল ঢুকতে শুরু করেছে।

রাজধানী দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জল ঢুকতে শুরু করে দিয়েছে। লালকেল্লা পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। লালকেল্লায় যমুনার জল ঢুকতে শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও জলমগ্ন হয়ে পড়েছে। শুধু রাজধানী দিল্লি নয় উত্তর ভারতের একাধিক রাজ্যে প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানার পরিস্থিতি অত্যন্ত সংকট জনক। এখনও পর্যন্ত প্রবল বর্ষণে উত্তর ভারতে ১৪৫ জনের মৃত্যু হয়েছে।
হিমাচল প্রদেশে একাধিক জায়গায় ধস, হড়পা বানে বিপর্যস্ত পরিস্থতি তৈরি হয়েছে। ৫ দিন পর হিমাচল প্রদেশের চন্দ্রতালের রাস্তা পরিষ্কার হয়েছে। সেখানে ২৫৬ জন পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের সকলকে উদ্ধার করা গিয়েেছ। কিন্নর সাঙলায় এখনও প্রায় ১০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
উত্তরাখণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। সেখানে একাধিক জায়গায় ধস এবং হড়পা বাণ নেমেছে। কেদার সহ চার ধাম যাত্রা আগে থেকেই বন্ধ করে দিয়েছিল উত্তরাখণ্ড সরকার। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরভারত জুড়ে। এখনও একাধিক জায়গায় বৃষ্টি জারি রয়েছে। উত্তরাখণ্ড এবং হিমালচল প্রদেশে আজো বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।












Click it and Unblock the Notifications